Thursday, May 14, 2026

রাহুল গান্ধীকে দুষে কংগ্রেস ছাড়লেন বর্ষীয়ান নেতা গুলাম নবি আজাদ

Date:

Share post:

কংগ্রেস ছাড়লেন বর্ষীয়ান নেতা গুলাম নবি আজাদ। শুক্রবার পদত্যাগ পত্রে রাহুল গান্ধীকে তোপ দেগে তিনি বলেন, “রাহুল সমস্ত বর্ষীয়ান নেতাদের অপমান করেছেন।”তাঁর পদত্যাগে বড় ধাক্কা খেল কংগ্রেস।

এদিন পাঁচ পাতার একটি পদত্যাগপত্র দিয়েছেন বর্ষীয়ান নেতা গুলাম নবি আজাদ। চিঠিতে তিনি লিখেছেন, ‘গোটা সাংগঠনিক নির্বাচনী প্রক্রিয়াই একটা প্রহসন। দেশের কোথাও সংগঠনের কোনও পর্যায়ের নির্বাচনই হয়নি।’ আর এই সবের পেছনে রাহুল গান্ধীকেই নিশানা করেন তিনি। পদত্যাগপত্রে তিনি লেখেন,’ রাহুল গান্ধীর ব্যবহার নিতান্তই শিশুসুলভ, তিনি একজন অপরিণত রাজনীতিবিদ।’

শুধুমাত্র এখানেই থেমে থাকেননি।আজাদের দাবি, রাহুল সহ-সভাপতি হওয়ার পর দলের গঠনতন্ত্র ভেঙে গিয়েছে। যে বর্ষীয়ান নেতাদের পরামর্শে ইউপিএ সরকার সফল হয়েছিল, সেই বর্ষীয়ানদেরই উপেক্ষা করেছেন রাহুল।বদলে অনভিজ্ঞ ধান্দাবাজরা দল চালাচ্ছেন।

চিঠিতে তিনি আরও দাবি করেছেন, “২০১৪ সালের পর রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস দুটি লোকসভা নির্বাচনে যেভাবে হেরেছে তা অত্যন্ত লজ্জাজনক। ৪৯টি রাজ্যের বিধানসভা নির্বাচনের মধ্যে ৩৯টি হেরেছে। এর মধ্যে কংগ্রেস নিজের মাত্র ৪টি রাজ্যের বিধানসভা ভোটে জিতেছে। আর ৬ বার জোটসঙ্গীদের সঙ্গে ক্ষমতায় এসেছে। দুঃখজনকভাবে আজ কংগ্রেস মাত্র দুটি রাজ্যে ক্ষমতায়। আর দুটি রাজ্যে শাসক জোটের প্রান্তিক শক্তি।” তাঁর মতে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর থেকে দলের অবস্থা আরও খারাপ হয়েছে। চিঠির শেষে তিনি সাফ বলে দিয়েছেন, “নেতৃত্বের দোষে কংগ্রেস এমনভাবে ধ্বংস হয়ে গিয়েছে, যে সেখান থেকে আর ফেরা সম্ভব নয়। ঠিক যে মডেলে ইউপিএ-২ সরকার ভেঙে পড়েছিল, দলের অন্দরেও এখন সেই পদ্ধতি চলছে।”

দীর্ঘদিন ধরেই দলের ব্যাপারে কোনও মন্তব্য করেননি গুলাম নবি আজাদ। তবে এদিনের পদত্যাগপত্রে কংগ্রেসের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরেছেন। এমনকি প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে সম্পর্কের প্রসঙ্গও উল্লেখ করেছেন গুলাম। তবে তাঁর এই  বিস্ফোরক ইস্তফাপত্র স্বাভাবিকভাবেই আগামীদিনে রাজনীতিমহলে যে চর্চার বিষয় হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না।

 

 

Related articles

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...