Thursday, May 14, 2026

ডার্বির টিকিটের চাহিদা তুঙ্গে, অবরোধ সমর্থকদের

Date:

Share post:

ডুরান্ড কাপে কলকাতা ডার্বির টিকিটের চাহিদা তুঙ্গে। ম্যাচের একটা টিকিটের জন্য রীতিমতো হাহাকার ময়দানে। অতিমারির কারণে প্রায় তিন বছর কলকাতায় ডার্বি হয়নি। তাই কয়েক বছর পর ডার্বি ঘিরে ময়দানে উন্মাদনা চরমে। মোহনবাগান, ইস্টবেঙ্গল তাঁবুতে টিকিটের লম্বা লাইন। শুধু কলকাতা নয়, জেলা থেকেও শুক্রবার সকাল থেকে দুই প্রধানের সমর্থকরা ময়দানে ভিড় করেছিলেন। কাউন্টারে টিকিট শেষ হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই। তখনও কয়েক হাজার সমর্থক লাইনে দাঁড়িয়ে। মোহনবাগান মাঠের টিকিটের লাইন ছাড়িয়ে গিয়েছিল কাস্টমস মাঠ। ইস্টবেঙ্গলের লাইন পৌঁছে যায় বটতলা পর্যন্ত। বহুদিন পর এমন দৃশ্য দেখল ময়দান।

টিকিট না পেয়ে ক্ষোভ জমতে থাকে সমর্থকদের মধ্যে। সমর্থকদের অভিযোগ, মাত্র ১০০টা টিকিট দেওয়ার পরেই বিক্রি বন্ধ করে দেওয়া হয়। এতেই ক্ষুব্ধ হয়ে পড়েন বাইরে থাকা হাজার হাজার সমর্থক। রাস্তা আটকে চলতে থাকে বিক্ষোভ। ইডেন গার্ডেন্সের সামনের রাস্তা আটকে চলে অবরোধ। দাড়িয়ে যায় যানবাহন। পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়।

সূত্রের খবর, ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুই ক্লাবের হাতেই ডুরান্ড কমিটির তরফে কম সংখ্যক টিকিট দেওয়া হয়েছে। মোট ৬০ হাজার দর্শককে মাঠে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। যার মধ্যে অনলাইনেই অধিকাংশ টিকিট বিক্রি করা হয়েছে। বাকি টিকিট দুই বড় ক্লাবের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে। কিন্তু চাহিদার তুলনায় তা খুবই কম। তাই টিকিটের হাহাকার শুরু হয়েছে।

আরও পড়ুন:দলের এই ক্রিকেটারকে ভয় পান ঋষভ, কার কথা বললেন পন্থ?

 

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...