Monday, March 16, 2026

দেশের ৪৯ তম প্রধান বিচারপতি হিসেব শপথ নিলেন উদয় উমেশ ললিত

Date:

Share post:

দেশের শীর্ষ আদালতের (Supreme court) প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন উদয় উমেশ ললিত (Uday Umesh Lalit)। শনিবার রাষ্ট্রপতি ভবনে তাঁকে শপথবাক্য পাঠ করালেন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)।

শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে নিজের মেয়াদকাল শেষ হয় দেশের প্রাক্তন প্রধান বিচারপতি এন ভি রামানা (N V Ramana)।এর আগেই পরবর্তী প্রধান বিচারপতি পদে নয়া বিচারপতির সুপারিশ চেয়ে রামানার কাছে চিঠি পাঠিয়েছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী। তখনই উদয় উমেশ ললিতের নাম সুপারিশ করা হয়। আজ সেই পদে শপথ নিয়ে দেশের ৪৯ তম প্রধান বিচারপতি হলেন ইউ ইউ ললিত। যদিও ললিতের কার্যক্রমের মেয়াদকাল মাত্র ৭৪ দিন। আগামী ৮ নভেম্বরই তাঁর অবসর নেওয়ার পালা। এদিন দেশের প্রধান বিচারপতি হিসেবে শপথ নেওয়ার পর বিচারব্যবস্থার সরল ও স্বচ্ছতার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন। প্রসঙ্গত দেশের প্রধান বিচারপতি ইউ ইউ ললিত আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন ১৯৮৩ সালে। টু জি (2G) স্পেকট্রাম কেলেঙ্কারি মামলায় সিবিআই এর পাবলিক প্রসিকিউটর হিসেবেও কাজ করেছেন তিনি। উদয় উমেশ ললিত দেশের দ্বিতীয় প্রধান বিচারপতি যিনি সরাসরি বার থেকে শীর্ষ আদালতের বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন।

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...