Friday, June 26, 2026

উদ্বোধনের আগে আলোকোজ্জ্বল অটল সেতুর ছবি টুইট প্রধানমন্ত্রীর

Date:

Share post:

গুজরাতের(Gujarat) আমদাবাদে সবরমতী নদীর উপর অটল সেতুর উদ্বোধন হতে চলেছে আজ শনিবার। অন্যতম গুরুত্বপূর্ণ এই সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদি(Narendra Modi)। উদ্বোধনের আগে আলোয় উজ্জ্বল এই অটল সেতুর ছবি টুইটারে শেয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

জানা গিয়েছে মোট ২৬০০ মেট্রিক টনের স্টিলের পাইপ দিয়ে তৈরি করা হয়েছে এই সেতু ৷ এর ছাদ নির্মিত রঙিন ফ্যাব্রিকে ৷ সেতুর রেলিঙ তৈরি করা হয়েছে কাচ ও স্টেনলেস স্টিলে ৷ আমদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের তৈরি অটল সেতুর বৈশিষ্ট্য চোখ ধাঁধানো নক্সা এবং এলইডি আলোর সজ্জা ৷ ৩০০ মিটার লম্বা এবং ১৪ মিটার চওড়া এই সেতুর পশ্চিম দিকে অঙ্গসজ্জার অন্যতম অঙ্গ ফুলের বাগান ৷ পূর্বদিকে থাকবে শিল্প ও সংস্কৃতির কেন্দ্র ৷ প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নামাঙ্কিত এই সেতু মূলত পথচারীদের জন্য। সেতুটি ব্যবহার করতে পারবেন সাইকেল আরোহীরাও। তীব্র যানজট পেরিয়ে খুব সহজে নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে পেরিয়ে যাওয়া যাবে সেতুটি।

ইতিমধ্যেই সবরমতি নদীর উপর আলোর মালায় সাজানো হয়েছে অটল সেতু। সেই ছবি টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেতু উদ্বোধনের পাশাপাশি গুজরাটে শনি ও রবি দুদিন একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী। শনিবার বিকেলে খাদি উৎসবে উপস্থিত হয়ে বক্তৃতাও দেবেন তিনি।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...