Sunday, March 15, 2026

পার্কিং নিয়ে ২ বাস কন্ডাক্টরের বচসা: একজনের ছুরির আঘাতে প্রাণ হারালেন অপরজন

Date:

Share post:

দুই বাস কন্ডাক্টরের মধ্যে বচসা থেকে হত্যা। নৃশংস হত্যাকাণ্ডের সাক্ষী থাকল রাতের কলকাতা। শুক্রবার রাতে কসবার (Kasba) অ্যাক্রোপলিস মলের (Acropolis Mall) সামনে দুই বাস কন্ডাক্টরের মধ্যে ঘটনার জেরে একজনের ছুরির আঘাতে খুন হন আরেক বাস কন্ডাক্টর। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ (Police)।

অ্যাক্রোপলিস মলের সামনে বাস পার্কিং (Bus Parking) করাতে যান এক কন্ডাক্টর। সেই সময় কয়েকজন বাসের কন্ডাক্টরের মধ্যে বচসা বেঁধে যায়। হাতাহাতিতে একজনের মুখ ফেটে যায় বলে অভিযোগ। আক্রান্ত সেই সময় রান্না করছিলেন। জখম হয়ে মেজাজ হারিয়ে সবজি কাটার ছুরি নিয়েই পাল্টা আক্রমণ করেন শেখ রিয়াজউদ্দিন নামে ওই কন্ডাক্টর। ছুরির আঘাতে রক্তাক্ত অবস্থায় পড়ে যান আক্রান্ত। স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘণ্টাদুয়েক পর তাঁর মৃত্যু হয়।

ঘটনায় অভিযোগ দায়ের হলে অভিযুক্ত রিয়াজউদ্দিনকে গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা রুজু হয়েছে।

আরও পড়ুন:বিজেপি শাসিত কর্নাটকে শিক্ষায় ব্যাপক দুর্নীতি, প্রধানমন্ত্রীর দরবারে ১৩ হাজার স্কুল

 

spot_img

Related articles

বলিউডে শোকের ছায়া, প্রয়াত আটের দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা

৭২ বছর বয়সে প্রয়াত বলিউডের এককালের সুন্দরী অভিনেত্রী মধু মালহোত্রা (Madhu Malhotra)। রবিবার সকালে বর্ষীয়ান অভিনেত্রীর(Bollywood actress) মৃত্যুর...

কাশ্মীরে গুলির লড়াই, সেনার এনকাউন্টারে মৃত পাক জঙ্গি

রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার রাত থেকে সেনা - জঙ্গির  গুলির লড়াই । সূত্রের খবর, লড়াইয়ের মধ্যেই ভারতীয় সেনার (indian...

রাজ্যে তিন দফায় নির্বাচনের সম্ভাবনা, খবর কমিশন সূত্রে

রবিবার ছুটির দিনে নির্বাচন ঘোষণার পথে নির্বাচন কমিশন। দিল্লি থেকে বিকাল ৪টের সময় সাংবাদিক বৈঠক করে দেশের ৫...

রবিবাসরীয় মহানগরীতে কালবৈশাখীর সর্তকতা! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় 

ছুটির দিনে ৭০ কিলোমিটার বেগে ঝড় সঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস (Rain with Thunderstorm alert) কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক...