Monday, March 16, 2026

পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে কোচ বদল ভারতীয় দলে, সুস্থ হয়ে রোহিতদের সঙ্গে যোগ দিলেন দ্রাবিড়

Date:

Share post:

সন্ধ্যায় দুবাইতে এশিয়া কাপে (Asia cup) মহারণ। এশিয়া কাপে আজ ভারতের ( India) মুখোমুখি পাকিস্তান (Pakistan)। কিন্তু ম‍্যাচে নামার আগেই কোচ বদল ভারতীয় দলে। করোনা থেকে সুস্থ হয়ে টিম ইন্ডিয়ার সঙ্গে যোগ দিলেন রাহুল দ্রাবিড়। এশিয়া কাপে তিনিই থাকছেন দলের সঙ্গে। এদিন এমনটাই জানান হল বিসিসিআইয়ের পক্ষ থেকে।

করোনা থেকে সুস্থ হয়ে গিয়েছেন রাহুল দ্রাবিড়। করোনার পরীক্ষার ফল নেগেটিভ হতেই দুবাই উড়ে গেলেন ভারতীয় দলের প্রধান কোচ। এদিন ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষে বিবৃতিতে বলা হয়েছে, “কোচ দ্রাবিড় কোভিড মুক্ত। তিনি দুবাইয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন। তাঁর অনুপস্থিতিতে অন্তর্বর্তী কোচ হিসাবে দলের সঙ্গে ছিলেন ভিভিএস লক্ষ্মণ। তিনি বেঙ্গালুরু ফিরে ভারত ‘এ’ দলের সঙ্গে যোগ দেবেন।”

গত ২৩ আগস্ট করোনায় আক্রান্ত হন দ্রাবিড়। বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের সদস্যরা দ্রাবিড়ের শরীরিক পরিস্থিতির উপর নজর রাখছিলেন। মৃদু উপসর্গ ছিল তাঁর। তবে সুস্থ হতে আবার দলের সঙ্গে যোগ দিলেন ভারতীয় দলের হেডস‍্যার।

আরও পড়ুন:ভারত-পাক মহারণ, কে ওপেন করবে? কী বললেন ভারত অধিনায়ক?

 

spot_img

Related articles

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...

রোহিত না কি শুভমন? ট্রফি জয়ের কারিগর নিয়ে বিসিসিআইয়ের ভুলে বিতর্ক তুঙ্গে

টি২০ বিশ্বকাপ জয়ের রেশ এখনও কাটেনি, এরই মধ্যে অনুষ্ঠিত হল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গালা ইভেন্টেই চরম...

ওড়িশায় দুই মেয়েকে কুয়োয় ফেলে ‘খুন’,আত্মঘাতী মা!

মর্মান্তিক! দুই নাবালিকা (Double Murder Case) মেয়েকে কুয়োর জলে ফেলে খুন (Mother Kills Daughter)। শুধু তাই নয়, তার...

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...