Thursday, May 14, 2026

হুগলিতে গাড়ি পাইয়ে দেওয়ার প্রতারণায় যুক্ত একই পরিবারের ৩ জন!

Date:

Share post:

রাজ্য সরকারের গতিধারা প্রকল্পে (Gatidhara Scheme) গাড়ি পাইয়ে দেওয়ার নামে প্রতারণার (Fraud) অভিযোগ। ঘটনায় ইতিমধ্যে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে ভদ্রেশ্বর থানার পুলিশ (Bhadreswar Police)। ২০১৯ সালে হুগলির চাঁপদানির ব্যবসায়ী (Businessman) মহম্মদ মমতাজ আনসারীকে গতিধারা প্রকল্পে গাড়ি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ভদ্রেশ্বরের বাসিন্দা মহম্মদ সাকিব।

সেইমতো কলকাতার অফিসে মমতাজকে ডেকে পাঠায় সাকিব। তারপরই বিভিন্ন নেতা মন্ত্রীদের সঙ্গে ছবি দেখিয়ে সাকিব দাবি করে তার সঙ্গে সব নেতা মন্ত্রীদের পরিচয় আছে। তাই তাড়াতাড়ি গতিধারা প্রকল্পের গাড়ি তিনি পাইয়ে দিতে পারবেন। এরপরই মমতাজের থেকে কয়েকটি কিস্তিতে মোট ৩ লক্ষ ৭৩ হাজার একশো টাকা হাতানোর অভিযোগ ওঠে অভিযুক্ত সাকিবের বিরুদ্ধে। তারপর কেটে গেছে প্রায় দু’বছর। কিন্তু এখনও পর্যন্ত গাড়ি হাতে পাননি মমতাজ। মমতাজের অভিযোগ, তিনি গাড়ির প্রসঙ্গ তুলতেই তা এড়িয়ে যেতে শুরু করেন অভিযুক্ত সাকিব। দিনের পর দিন তাঁকে আশা জাগিয়েওলাভের লাভ কিছুই হয়নি। এরপরই মমতাজ বুঝতে পারেন তিনি প্রতারনার শিকার হয়েছেন। চলতি বছর এপ্রিল মাসে চন্দননগর আদালত (Chandannagar Court) ও ভদ্রেশ্বর থানায় মহম্মদ সাকিব, মহম্মদ সাইফ ও সাবির আলির নামে অভিযোগ দায়ের করেন মমতাজ আনসারী। এরপরই মঙ্গলবার কলকাতা থেকে সাইফকে গ্রেপ্তার করে ভদ্রেশ্বর থানার পুলিশ। বুধবার চন্দননগর আদালতে ধৃতকে তোলা হলে তিনদিনের পুলিশি হেফাজতের (Police Custody) নির্দেশ দেয় আদালত। পরে মেয়াদ শেষ হলে শনিবার আবারও অভিযুক্তকে আদালতে তোলা হলে দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

মমতাজের আইনজীবী দিগন্ত মুখোপাধ্যায় বলেন, শুধু মমতাজের সঙ্গেই নয় চাঁপদানি, ভদ্রেশ্বর এলাকার অনেক মানুষের সঙ্গেই এরকম প্রতারণা করেছেন সাকিব সহ অভিযুক্তরা। গরিব মানুষকে সাবসিডিতে গাড়ি পাইয়ে দেওয়ার নাম করেও প্রতারণার অভিযোগ রয়েছে তিন জনের বিরুদ্ধে। অভিযুক্তরা সম্পর্কে বাবা-ছেলে। পুলিশ সূত্রে খবর, একটি বেসরকারি কোম্পানি খুলে প্রতারণার ফাঁদ পেতেছিল চালাত অভিযুক্তরা। তবে ছোট ছেলে সাইফ গ্রেফতার হলেও বাকি দুই অভিযুক্ত বড় ছেলে মহম্মদ সাকিব ও বাবা সাবির আলির খোঁজে তল্লাশি (Search Operation) চালাচ্ছে ভদ্রেশ্বর থানার পুলিশ।

 

 

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...