Sunday, April 5, 2026

TMCP-র প্রতিষ্ঠা দিবস পালন অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখলেন অভিষেক

Date:

Share post:

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষ্যে ২৯ অগাস্ট কলকাতায় গান্ধি মূর্তির পাদদেশে TMCP-র সমাবেশ। দলীয় সূত্রে খবর, মঞ্চ থেকে কড়া বার্তা দেবেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। রবিবার সন্ধে সাতটা নাগাদ অনুষ্ঠানস্থলে গিয়ে প্রস্তুতি খতিয়ে দেখেন অভিষেক। সঙ্গে ছিলেন টিএমসিপির সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। ছিলেন জয়া দত্ত, স্বাক্ষর-সহ অন্যান্য যুব নেতারা। উপস্থিত ছিলেন পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, বৈশ্বানর চট্টোপাধ্যায়-সহ অন্যান্যরা। মঞ্চ তৈরিটির কাজ যাঁরা করছেন, তাঁদের সঙ্গেও কথা বলেন অভিষেক।

সোমবার ছাত্রছাত্রীরা রেকর্ড সংখ্যায় জমায়েত করবেন বলে আশাবাদী তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এবছর তৃণমূল ছাত্র পরিষদ ২৪ বছরে পা দিল। সেই উপলক্ষে এবারের স্লোগান, চব্বিশে লক্ষ্য চব্বিশ। অর্থাৎ, ওদিন থেকেই ২০২৪ সালের লোকসভা ভোটের জন্য ঝাঁপাবে তৃণমূলের তরুণ ব্রিগেড।

আরও পড়ুন- বাগদার পটলক্ষেতে এসে ক্ষমা চান: অমিত শাহকে তীব্র আক্রমণ তৃণমূলের


 

 

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...