Friday, June 19, 2026

তৃণমূলের ছাত্রসমাবেশকে কেন্দ্র করে তুঙ্গে উন্মাদনা, ঝাঁঝালো ভাষণ নতুন প্রজন্মের নেতৃত্বের

Date:

Share post:

কোচবিহার থেকে কাকদ্বীপ, জলপাইগুড়ি থেকে জঙ্গলমহল, মেয় রোডে তৃণমূলের ঐতিহাসিক ছাত্র সমাবেশকে কেন্দ্র করে উন্মাদনা তুঙ্গে। সকাল থেকেই সভাস্থলে একের পর এক বর্ণাঢ্য মিছিল এসে মিশেছে গান্ধী মূর্তির পাদদেশে।

গত দু’বছর করোনা আবহের জন্য TMCP প্রতিষ্ঠা দিবসে ভার্চুয়ালি বক্তব্যে রেখেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ২৪তম প্রতিষ্ঠা দিবসে ফের প্রকাশ্য ছাত্র সমাবেশ।এবার খুব তাৎপর্যপূর্ণভাবে উত্তরবঙ্গ থেকে ছাত্রদের ঢল নেমেছে কলকাতার রাজপথে। ২৪-এর ছাত্র সমাবেশে লক্ষ্য ২৪-এর লোকসভা। এবং ছাত্রযুবদের সঙ্গে নিয়ে নিয়ে যেতে চান মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন সমাবেশের শুরুতেই পতাকা উত্তোলন করেন তৃণমূলের প্রাক্তন ও বর্তমান ছাত্রনেতারা। সঙ্গীত পরিবেশন করে পরিবর্তন গ্রুপের শিল্পীরা। ১২টা নাগাদ মঞ্চে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর শুরু হয়ে যায় ছাত্রদের মেগা ইভেন্ট। সভার শুরুতেই বক্তব্য রাখেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির দুই প্রাক্তন ছাত্রনেতা সুপ্রিয় চন্দ্র ও সুদীপ রাহা। বক্তব্য রাখেন তৃণমূল যুবনেতা দেবাংশু ভট্টাচার্য সহ একে একে বক্তব্য রাখেন প্রাক্তন ও বর্তমান ছাত্রনেতারা। প্রতিবারের মতোই সভা সঞ্চালনা করেন তৃণমূল ছাত্র পরিষদের প্রথম রাজ্য সভাপতি বৈশ্বনর চট্টোপাধ্যায়। মঞ্চে বসে নতুন প্রজন্মের ছাত্রনেতাদের বক্তব্য শোনেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা নৃসংহ প্রসাদ ভাদুরি, অনন্যা চক্রবর্তী চ্যাটার্জি, শিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্য।

আরও পড়ুন:জেলে বসেই ভুরিভোজ ! খাসির মাংস দিয়ে জমিয়ে খেলেন অনুব্রত

 

Related articles

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...