Saturday, May 16, 2026

টিম ইন্ডিয়ার প্রশংসায় সৌরভ-সচিন

Date:

Share post:

রবিবার এশিয়া কাপে ( Asia Cup) পাকিস্তানকে (Pakistan) ৫ উইকেটে হারিয়েছে ভারতীয় দল (India)। আর এই জয়ের পরই টিম ইন্ডিয়া শুভেচ্ছা জোয়ারে ভাসছে। সোশ্যাল মিডিয়ায় রোহিত শর্মাদের শুভেচ্ছা জানালেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকররা। চাপের মুখে পড়ে ভারত যেভাবে জয় ছিনিয়ে নিয়েছে তাতে সন্তুষ্ট বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। অপরদিকে সচিন তেন্ডুলকর বলেন, চাপের মধ্যে ভাল বল করার জন্য জোরে বোলারদের ফিটনেস খুব দরকার। আমাদের বোলাররা সেটা করতে পেরেছে।

পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দল জয় পাওয়ার পর সৌরভ গঙ্গোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লেখেন, “এশিয়া কাপের শুরুতেই ভারতের জন্য দারুণ ফল। কঠিন পরিস্থিতিতেও সংযত থাকতে পেরেছে ওরা। শুভেচ্ছা টিম ইন্ডিয়া এবং রোহিত শর্মাকে।”

অপরদিকে ভারতের জয়ের পরে সোশ্যাল মিডিয়ায় সচিন লিখেছেন, “চাপের মধ্যে ভাল বল করার জন্য জোরে বোলারদের ফিটনেস খুব দরকার। আমাদের বোলাররা সেটা করতে পেরেছে। হার্দিক খুব গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে। আমাদের জয়ের সীমানা পার করিয়েছে। ওকে খুব ভাল সাহায্য করেছে জাদেজা ও কোহলি।”

আরও পড়ুন:পাকিস্তানের বিরুদ্ধে বিরাট-রোহিতের ব‍্যাটিং দেখে বিরক্ত গাভাস্কর

 

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...