Monday, May 18, 2026

UttarPradesh:যোগীরাজ্যে ফের ধ*র্ষণ! মেয়ের বিচার চাইতে গিয়ে পুলিশের হাতে ধ*র্ষিতা ‘মা’

Date:

Share post:

কনৌজে (Kannauj)কাঠগড়ায় পুলিশ! মেয়ের উপর হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে এবার মাকেই ধ*র্ষণের শিকার হতে হল। আইনের রক্ষকই ভক্ষকের চেহারা নিয়ে এবার ধ*র্ষণ করে শিরোনামে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত কনৌজের পুলিশ অফিসারকে (Kannauj Police officer)। মেয়ের ঘটনার তদন্তকারী আধিকারিকের হাতেই ধ*র্ষিতা হলেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এক মহিলা। গোটা ঘটনায় নিন্দার ঝড় দেশ জুড়ে।

ফের যোগী (yogi adityanath) রাজ্যে জঘন্য ঘটনা। সম্প্রতি বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশে ১৭ বছর বয়সী এক নাবালিকাকে ধ*র্ষণ করা হয়। এরপর মেয়ের অন্যায়ের বিচার চাইতে প্রশাসনের দ্বারস্থ হন অসহায় মা। ঘুণাক্ষরেও টের পাননি তাঁর জীবনেও নেমে আসতে চলেছে ভয়ঙ্কর বিপদ। সূত্র মারফত জানা যায় নাবালিকা ধ*র্ষণের মামলাটির দায়িত্বে ছিলেন ইন্সপেক্টর অনুপ মৌর্য। তাঁর বিরুদ্ধে ওই নাবালিকার মা’কে ধ*র্ষণ করার অভিযোগ উঠেছে। উল্লেখ্য, গত ২৮ অগাস্ট অনুপ মৌর্য (Anoop Maurya) নামে ঐ অভিযুক্ত পুলিশ তাঁর বাড়ির কাছে একটি পেট্রোল পাম্পের কাছে ওই মহিলাকে দেখা করতে বলেন। এরপর তাঁর নিজের বাড়িতে নিয়ে গিয়ে ওই মহিলাকে ধ*র্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন নির্যাতিতা স্বয়ং। এরপরই অভিযুক্ত ইন্সপেক্টরের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় এবং তাঁকে সাসপেন্ড করা হয়। পাশাপাশি তাঁকে গ্রেফতার করে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বারবার বিজেপি শাসিত রাজ্যে মহিলাদের সুরক্ষা নিয়ে কেন প্রশ্ন উঠছে? কেন বারবার আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি হচ্ছে যোগী রাজ্যে? অনেকেই বলছেন নারী সুরক্ষা থেকে শুরু করে সুশৃঙ্খল আইন ব্যবস্থা বজায় রাখতে ব্যর্থ বিজেপি সরকার (BJP Government), সেটাই বারবার প্রমাণিত।

Related articles

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...