Monday, April 27, 2026

আজ পার্থ-অর্পিতাকে আদালতে পেশের আগে নিউটাউনের বহুতলে সিবিআই হানা

Date:

Share post:

আজ, বুধবার জেল হেফাজতের মেয়াদ শেষ পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের। আজ ফের নিয়োগ দুর্নীতি মামলায় তাঁদের দু’জনকে আদালতে পেশ করা হবে। তবে সশরীরে নয়, ভার্চুয়ালি তাঁরা দুজনেই হাজিরা দেবেন আদালতে। নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ট প্রসন্ন রায়কে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে জেরা করার পর উঠে এসেছে বহু চাঞ্চল্যকর তথ্য। এরপরই আজ সকালে চার সদস্যের সিবিআই-এর একটি টিম নিউটাউনের নির্মীয়মান একটি ফ্ল্যাটে হানা দেয়। সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছে তারা।

আরও পড়ুন:জেল কর্তৃপক্ষের আর্জিতে সাড়া দিয়ে পার্থ-অর্পিতার ভার্চুয়াল শুনানিতে সম্মতি আদালতের

ভার্চুয়াল শুনানির জন্য প্রেসিডেন্সি সংশোধনাগারে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। গুগল মিট কিংবা জুমের মাধ্যমে ভিডিয়ো কলে এই শুনানিতে অংশ নিতে পারবেন পার্থ-অর্পিতা। আলিপুর মহিলা সংশোধনাগারেও বিশেষ ব্যবস্থা করা হয়েছে। বেলা ১২টার পর ভার্চুয়াল শুনানি শুরু হবে। জানা গেছে ভার্চুয়াল শুনানির জন্য প্রেসিডেন্স জেলে নির্দিষ্ট ঘরের ব্যবস্থা করা হয়েছে। এদিনও পার্থের শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তাঁর জামিনে আবেদন করবেন পার্থর আইনজীবী।


Related articles

অভয়ার মা ‘নির্দেশ’ দিতেই বিজেপির হামলা যুবতীর উপর! নজিরবিহীন অশান্তি আগরপাড়ায়

নিজের মেয়ের নৃশংস ধর্ষণ খুনের বিচার পেতে তিনি না কি বিজেপির প্রার্থী হয়ে ভোটে লড়ছেন। পানিহাটি থেকে ভোটে...

‘সিঙ্গম’! যোগীরাজ্যের পুলিশ পর্যবেক্ষকের দুর্নীতির পর্দাফাঁস তৃণমূল, অখিলেশের

পুলিশ পর্যবেক্ষক হিসাবে বাংলায় দায়িত্ব পেয়ে এসেছেন বিজেপির রাজ্যের বহু পুলিশ আধিকারিক। বিভিন্ন জায়গায় তাঁদের ভোটের আগে অ্যাকশনেও...

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর-কুৎসিত মিম! তীব্র ধিক্কার জানিয়ে অভিযোগ দায়ের তনভির-অনন্যাদের

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে কদার্য, কুরুচিকর, কুৎসিত মিমের প্রতিবাদে এবার সাইবার ক্রাইমে অভিযোগ জানালেন 'দেশ...

প্রেমের টানে পলাতক, ভোটের টানে বুথে! রুদ্ধশ্বাস ‘ফ্যামিলি ড্রামা’ শিলিগুড়ির তারাবাড়িতে 

ভোট-বাংলার উত্তপ্ত পরিস্থিতির মাঝে এবার শিলিগুড়িতে দেখা গেল একেবারে অন্যরকম চিত্র। রাজনীতির লড়াই নয়, বরং এক পারিবারিক বিবাদকে...