Monday, May 18, 2026

তপসিলি পরিবারকে পুড়িয়ে মারার হুমকি কর্ণাটকের বিজেপি মন্ত্রীর বিরুদ্ধে

Date:

Share post:

গেরুয়া রাজ্য কর্ণাটকে(Karnataka) তপসিলি জাতিভুক্ত এক পরিবারকে পুড়িয়ে মারার হুমকি দিলেন বিজেপির মন্ত্রী(BJP Minister)। আতঙ্কে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করল ওই পরিবারের ৬ সদস্য। রীতিমতো চাপের মুখে পড়ে কর্ণাটকের পর্যটন মন্ত্রী আনন্দ সিংয়ের বিরুদ্ধে পদক্ষেপ নিল পুলিশ(Police)। তপসিলি জাতিভুক্ত ব্যক্তিকে হেনস্থার অভিযোগ আনা হয়েছে ওই বিজেপি মন্ত্রীর বিরুদ্ধে।

কর্ণাটকের এক গ্রামে অন্য সম্প্রদায়ের সঙ্গে জমি সংক্রান্ত সমস্যায় জড়ান তপশিলি জাতিভুক্ত ডি পোলাপ্পা। মঙ্গলবার সেই গ্রামে যান কর্ণাটকের মন্ত্রী আনন্দ সিং। সেখানেই পোলাপ্পাকে সপরিবারে পুড়িয়ে মারার হুমকি দেন বিজেপি মন্ত্রী। তাঁর হুমকির পর থানায় অভিযোগ জানাতে যান পোলাপ্পা। তবে পুলিশ অভিযোগ নিতে চায়নি। এই অবস্থায় থানার সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন পরিবারের ৬ সদস্য। পুলিশ তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। যদিও ওই মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়েরের পাশাপাশি আত্মহত্যার চেষ্টার কারণে আলাদা করে অভিযোগ দায়ের করা হয়েছে পোলাপ্পা ও তাঁর পরিবারের বিরুদ্ধে।

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...