Thursday, May 14, 2026

দুর্গাপুজো সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে একত্রিত করে: মহামিছিলের আগে ইউনেস্কোকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আর কয়েকঘণ্টা পরেই কলকাতার রাজপথে নামবে বর্ণাঢ্য মিছিল। বাংলার দুর্গাপুজোকে হেরিটেজের মর্যাদা দিয়েছে ইউনেস্কো (UNESCO)। তাদের এই স্বীকৃতিকে ধন্যবাদ জানাতে দুর্গাপুজোর ঠিক একমাস আগে আজ শহরজুড়ে মহামিছিল। বুধবার, নবান্ন থেকে এই বর্ণাঢ্য মিছিলে পা মেলাতে সবাইকে আহ্বান জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। বৃহস্পতিবার, সকালে নিজের টুইটার হ্যান্ডেলে (Tweeter Handle) মুখ্যমন্ত্রী লেখেন,“দুর্গাপুজো একটি আবেগ যা সংকীর্ণ গণ্ডির ঊর্ধ্বে উঠে আমাদের একত্রিত করে।
এটি আধ্যাত্মিকতার সঙ্গে শিল্পের মহিমাকে একত্রিত করে।
আমরা ইউনেস্কোকে ধন্যবাদ জানাই দুর্গাপুজোকে একটি অতুলনীয় সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য এবং সংশ্লিষ্ট সকলের ভালবাসার শ্রমকে সম্মান জানানোর জন্য।“

 

বেলা ২ টো নাগাদ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জোড়াসাঁকো থেকে মিছিল বেরিয়ে ৭ টা ওয়ার্ড ঘুরে পৌঁছবে রেড রোডে। যাঁরা হাঁটতে পারবেন না, তাঁরা সরাসরি রেড রোডে পৌঁছে যাবেন। সেখানে বসার ব্যবস্থা থাকবে। শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী। পুলিশি ব্যবস্থাকে ৩টি স্তরে ভাগ করা হয়েছে – জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, সেন্ট্রাল অ্যাভিনিউ এবং রেড রোড। সামগ্রিক দায়িত্বে থাকবেন স্পেশাল সিপি দময়ন্তী সেন। রেড রোডে ইউনেস্কোর প্রতিনিধিদের সম্মানিত করবে রাজ্য সরকার। হবে সেই সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...