Monday, May 18, 2026

বাইশগজে ফের একবার নেতৃত্বে সচিন তেন্ডুলকর

Date:

Share post:

ফের একবার বাইশগজে ব‍্যাট হাতে নামতে চলেছেন সচিন তেন্ডুলকর। শুধু মাঠেই নামবেন না, নেতৃত্বও দিতে চলেছেন তিনি। ১০ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা ‘রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে’ ইন্ডিয়া লেজেন্ডস দলকে নেতৃত্ব দেবেন সচিন তেন্ডুলকর। বৃহস্পতিবার এমনটাই জানান হল প্রতিযোগিতার উদ্যোক্তাদের তরফ থেকে।

গতবছরও এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে ছিলেন সচিন। আগামী ১০ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ। চলবে ২২ দিন ধরে। গ্রুপ পর্বের খেলা হবে মোট তিনটি মাঠে। উদ্বোধনী ম্যাচ হবে কানপুরে। বাকি দু’টি মাঠ হল ইন্দোর ও দেরাদুন। দু’টি সেমিফাইনাল হবে রায়পুরে। ১ অক্টোবর সেই মাঠেই হবে ফাইনাল।

ভারতের একঝাঁক প্রাক্তনদের সঙ্গে এ বার নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ অংশ নেবে। এই বিষয়ে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গড়করি বলেন, “ক্রিকেটের মাধ্যমে কীভাবে মানুষের চেতনা বাড়ানো যায়, সেই জন্য এই প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে।” কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, “আমার মতে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষ উপকৃত হবে।”

গত বার ভারতীয় দলে সচিন ছাড়াও বীরেন্দ্র সেহবাগ, যুবরাজ সিং, ইউসুফ পাঠান, ইরফান পাঠান, এস বদ্রীনাথ, নমন ওঝা, প্রজ্ঞান ওঝা, মুনাফ প‍্যাটেলরা খেলেছিলেন। এ বার কারা খেলবেন তা এখনও ঠিক হয়নি।

আরও পড়ুন:বিরাটের সৌজন্যে আবেগপ্রবণ সূর্যকুমার, ম‍্যাচ শেষে নিজেই জানালেন সেই কথা

 

Related articles

মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক: নজর সরকারি কর্মীদের ডিএ-তে

রাজ্যের ক্ষমতায় আসার পর ১৫ দিনের মধ্যে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এখনও পর্যন্ত নটি দফতর পাঁচজন...

মস্কোয় ড্রোন হামলা, মৃত ১ ভারতীয়, আহত ৩

যুদ্ধবিরতির ইঙ্গিত দিলেও আদতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ যে এখনও সেই একই গতিতে জারি রয়েছে তা ফের একবার প্রমাণিত হল...

‘বিচার হবেই’’! নিহত আপ্তসহায়কের বাড়িতে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর 

ঠিক ১১ দিন আগের সেই ভয়ঙ্কর রাতের ক্ষত এখনও দগদগে। বিধানসভা ভোটের ফলপ্রকাশের রেশ কাটতে না কাটতেই গত...

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...