Monday, June 8, 2026

বিরাটের সৌজন্যে আবেগপ্রবণ সূর্যকুমার, ম‍্যাচ শেষে নিজেই জানালেন সেই কথা

Date:

Share post:

বুধবার এশিয়া কাপে হংকং-কে ( Hong Kong) ৪০ রানে হারিয়েছে ভারতীয় দল (India Team)। ভারতের হয়ে দুরন্ত ব‍‍্যাটিং করেন সূর্যকুমার যাদব এবং বিরাট কোহলি। ৫৯ রানে অপরাজিত থাকেন কোহলি। ৬৮ রানে অপরাজিত থাকেন সূর্যকুমার যাদব। মাত্র ২৪ বল খেলে ৬৮ রান করে দলের স্কোর ভদ্রস্থ জায়গায় নিয়ে যান সূর্যকুমার। তাঁর এই রানের সৌজন্যেই হংকং-কে ৪০ রানে হারিয়ে ২০২২ এশিয়া কাপের সুপার ফোরে উঠে পড়ে ভারত। সূর্যকুমারের এই  বিধ্বংসী ইনিংস দেখে সূর্যকুমারকে কুর্নিশ বিরাটের। সূর্যকুমারের ঝড়ো ইনিংসের পর বিরাট কোহলি তাঁকে মাথানত করে কুর্নিশ জানিয়েছেন। আর তাতে একেবারে আবেগাপ্লুত সূর্যকুমার।

ম‍্যাচ শেষে সূর্যকুমার বিরাটের কুর্নিশ জানান নিয়ে বলেন,”এটি খুবই স্পর্শকাতর সৌজন্য ছিল। আমি এমনটা আগে কখনও দেখিনি। আমি বিরাট কোহলির দিকে তাকিয়ে ভাবছিলাম, কেন ও সামনে এগোচ্ছে না? তারপর আমি ওর কাছে এসে, একসঙ্গে হাঁটার জন্য অনুরোধ করেছিলাম।। আমি ওর সঙ্গে ব্যাটিং উপভোগ করেছি। আমি এ কথা ওকে বলেওছি।”

সূর্যকুমারে বিধ্বংসী ব্যাটিং দেখে কোহলি যেন মন্ত্রমুগ্ধ। পুরো ভারত যখন সূর্যকুমারের ঝড়ো ইনিংসকে উপভোগ করছিলেন, তখন উল্টোপ্রান্তে দাঁড়িয়ে সবচেয়ে বেশি উপভোগ হয়ত করছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

আরও পড়ুন:রেড রোডের বর্ণাঢ্য অনুষ্ঠানে এক মঞ্চে ৩ ক্লাব প্রধান, অতিথিদের বাংলায় আমন্ত্রণ সৌরভের

 

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...