Monday, April 27, 2026

শুভেন্দুর বিরুদ্ধে পদক্ষেপে বারণ! বিচারপতি মান্থার বিচার্য বিষয় বদলের দাবি বার অ্যাসোসিয়েশনের

Date:

Share post:

এ বার বিচারপতি রাজশেখর মান্থার (Justice Rajasekhar Manth) বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ জানিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবকে চিঠি দিল বার অ্যাসোসিয়েশন (Bar Assocition)। যা নিয়ে রীতিমতো সংঘাতের পরিবেশ কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)।ওই চিঠিতে বিচারপতি মান্থার বিচার্য বিষয় বদল করার আবেদনও জানানো হয়েছে। বৃহস্পতিবার বার অ্যাসোসিয়েশনের তরফে প্রধান বিচারপতিকে এই চিঠি লেখা হয়।বুধবারই বিচারপতি মান্থার বিচার্য বিষয় বদল করা হয়। শিক্ষা থেকে সরিয়ে পুলিশি নিস্ক্রিয়তা এবং পুলিশের অতিসক্রিয়তা সংক্রান্ত মামলার শুনানির ভার তুলে দেওয়া হয় তাঁর হাতে। সেই মতো বৃহস্পতিবার নয়া বিচার্য বিষয় নিয়েই কাজ শুরু করেন বিচারপতি মান্থা। আর এ দিনই তাঁর বিচার্য বিষয় বদলের দাবি জানিয়ে প্রধান বিচারপতির কাছে চিঠি গেল বার অ্যাসোসিয়েনের তরফে।

বৃহস্পতিবারের চিঠিতে তাঁদের আবেদন, পুলিশ নিষ্ক্রিয়তার যে মামলাগুলি বিচারপতি মান্থাকে দেওয়া হয়েছে তা পরিবর্তন করতে হবে। তা না হলে তাঁরা বয়কটের পথে যেতে পারেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

‘মাস্টার অফ রস্টার’ হিসাবে বুধবার হাই কোর্টের প্রধান বিচারপতি কয়েক জন বিচারপতির বিচার্য বিষয় বদল করেন। এত দিন রাজ্যে পুলিশ নিষ্ক্রিয়তার বিভিন্ন মামলা শুনতেন বিচারপতি শম্পা সরকার। এখন তাঁকে দেওয়া হয়েছে পঞ্চায়েত সংক্রান্ত মামলা। আর বিচারপতি সরকারের বেঞ্চের মামলাগুলি যাচ্ছে বিচারপতি মান্থার বেঞ্চে। এ ছাড়াও আরও কয়েকটি বেঞ্চের বিচার্য বিষয় বদল করা হয়েছে।

কেন বিচারপতি মান্থার বেঞ্চে পুলিশের মামলা পাঠানো হচ্ছে? বার অ্যাসোসিয়েনের অভিযোগ, তিনি এক পক্ষের হয়ে একাধিক রায় দিয়েছেন। তা ছাড়া তাঁর নামে থানায় অভিযোগ রয়েছে।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে দায়ের একাধিক মামলা বিচারপতি মান্থা স্থগিত রাখছেন এবং তদন্তকারীদের কড়া পদক্ষেপ করতে বারণ করছেন বলে অভিযোগ বার অ্যাসোসিয়েশনের।
শুভেন্দুর বিরুদ্ধে দায়ের খুন-সহ একাধিক জঘন্যতম মামলার তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি মান্থা।

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...