Wednesday, February 25, 2026

আরও শক্তিশালী ভারতীয় নৌসেনা, যাত্রা শুরু দেশে তৈরি প্রথম রণতরী বিক্রান্তের

Date:

Share post:

আরও শক্তিশালী ভারতীয় নৌসেনা। শুক্রবার আনুষ্ঠানিকভাবে ভারতে তৈরি প্রথম বিমানবাহী রণতরী INS বিক্রান্তের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেরলের কোচি শিপইয়ার্ড থেকে উদ্বোধন করা হয় ভারতে তৈরি সবথেকে বড় এই জাহাজের। উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও নৌবাহনীর উচ্চপদস্থ আধিকারিকরা।

আরও পড়ুন:স্বাধীনতার ৭৫ বছর: কলকাতায় পৌঁছল নৌসেনার রণতরী INS কুঠার

২৬২ মিটার উঁচু, ৬২ মিটার চওড়া আইএনএস বিক্রান্ত দেশে তৈরি সবচেয়ে বড় যুদ্ধজাহাজ। এই রণতরীতে প্রায় ১৬০০ ক্রু সদস্যের থাকার ব্যবস্থা রয়েছে। এই রণতরীতে ৩০টি বিমান ওঠানামা করতে পারবে। মিগ-২৯কে-র মতো যুদ্ধবিমানও ওঠানামা করার সুবিধা থাকবে এই যুদ্ধজাহাজে। ৪৫ হাজার টনের এই যুদ্ধজাহাজ তৈরিতে খরচ হয়েছে ২০ হাজার কোটি টাকা।

এই রণতরী তৈরি করে ভারত আমেরিকা, ইউকে, রাশিয়া, চিন ও ফ্রান্সের পাশে নাম লেখাল। এতদিন পর্যন্ত কেবলমাত্র এই কয়েকটি দেশই নিজেরা বিমানবাহী রণতরী তৈরি করেছে। বিক্রান্তের আগে ভারতের হাতে এক মাত্র বিমানবাহী যুদ্ধজাহাজ হিসাবে ছিল ‘আইএনএস বিক্রমাদিত্য’। ২০১৪ সালে রাশিয়া থেকে কেনা হয়েছিল ওই রণতরী।

এ দিন রণতরী বিক্রান্তের আনুষ্ঠানিক সূচনার পর মোদি বলেন, ‘আজ এই ঐতিহাসিক মুহূর্তে শিপইয়ার্ডের সব ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক ও শ্রমিক যাঁরা এই স্বপ্ন সত্যি করতে পেরেছেন, তাঁদের অভিনন্দন জানাই।’

spot_img

Related articles

ডবল ইঞ্জিনের অসমে টাকা না পেয়ে তরুণীকে গণধর্ষণ, কড়া পদক্ষেপের দাবি সাংসদ সুস্মিতার   

ডবল ইঞ্জিনের রাজ্য অসমে (Assam) নারী নিরাপত্তা তলানিতে। বিজেপি (BJP) শাসিত  অসমের (Assam) শিলচরে (Shilchar) সাতজন যুবক মিলে...

প্রবল তুষারপাতে বন্ধ রাস্তা, সেনা নামিয়ে উদ্ধার কয়েক হাজার পর্যটক

প্রবল তুষারপাতে বিপর্যস্ত উত্তর- পূর্ব সিকিম (North-East Sikkim)। ভরা মরশুমে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে সমস্যায় পড়েছেন বহু...

অভিষেকের নির্দেশে পাকিস্তানে আটক মৎস্যজীবীদের বাড়ি তৃণমূলের সাংসদ-বিধায়ক

নামখানার তিন জন মৎস্যজীবী আটক রয়েছেন পাকিস্তানে। তিন বছর হয়ে গেল খোঁজ নেই আজও। এদিকে চিন্তায় রয়েছেন তাঁর...

মোদি সরকারের বইতে বিচার ব্যবস্থার অবমাননা: NCERT-র বিরুদ্ধে মামলার পথে সুপ্রিম কোর্ট!

খোদ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনে এনসিইআরটি। সাম্প্রতিক সময়ে একাধিক বর্ষের একাধিক সিলেবাসে এমন বিষয় তুলে ধরা হয়েছে, যা...