Monday, May 11, 2026

এবার ইউনেস্কোর পুজো পরিক্রমার তালিকায় নাম তুলতে হুড়োহুড়ি পুজো কমিটিগুলির

Date:

Share post:

ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে কলকাতার রাজপথে পুজো কমিটিগুলিকে সঙ্গে নিয়ে বর্ণাঢ্য ও ঐতিহাসিক শোভাযাত্রা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পদযাত্রায় অংশ নিয়েছিলেন ইউনেস্কোর প্রতিনিধিরাও। রেড রোডে দুর্গাপুজোর স্বীকৃতি-উদ্‌যাপন মঞ্চে উপস্থিত ইউনেস্কোর প্রতিনিধিরা কলকাতার বেশকিছু পুজো মণ্ডপে ঘোরার ইঙ্গিত দেওয়ার পরই পুজো কমিটিগুলির মধ্যে শুরু হয়ে গিয়েছে তৎপরতা।

জানা গিয়েছে, প্রায় ৩০টি মণ্ডপ ঘুরে দেখতে পারেন ইউনেস্কোর প্রতিনিধিরা। দুর্গাপুজো হেরিটেজ তকমা পাওয়ার পর এবার যদি ইউনেস্কোর প্রতিনিধিরা মণ্ডপে মণ্ডপে আসেন, তাহলে সেখান থেকেও সুফল তুলতে পারবে পুজো কমিটিগুলি। মিলতে পারে আন্তর্জাতিক স্পনসর।

ইতিমধ্যেই পুজোর ঢাকে কাটি পড়েছে। এবার মহালয়া ২৫ সেপ্টেম্বর। ওই দিন থেকেই পুজোর উদ্বোধন শুরু করার কথা মুখ্যমন্ত্রীর। সেই হিসেবে কাজ চলছিল। কিন্তু ইউনেস্কোর প্রতিনিধিরা জানিয়েছেন, ২৫ সেপ্টেম্বরের আগেই তাঁরা ফের আসছেন। আর তাতেই আগেভাগে কাজ শেষ করতে নেমে পড়েছেন পুজোর উদ্যোক্তারা। ইউনেস্কোর প্রতিনিধিরা কোন কোন মণ্ডপে ঘুরবেন, সেই তালিকায় নাম তুলতেই এই তৎপরতা ও হুড়োহুড়ি।

আরও পড়ুন:Sheikh Hasina-Modi : শেখ হাসিনাকে বিমানবন্দরে স্বাগত জানাবেন নরেন্দ্র মোদি

 

 

Related articles

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ১১

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে (Lucknow Agra Expressway) পাটনা থেকে দিল্লিগামী একটি দোতলা বাসের সঙ্গে একটি ট্রাকের ভয়ানক সংঘর্ষ (Road Accident)!...

ISL: জয়ে ফিরতে মরিয়া বাগান, হাবাসহীন ইন্টার কাশীকে নিয়ে সতর্ক লোবেরা

শেষ ল্যাপের আইএসএলের(ISL) লড়াই। এবার চ্যাম্পিয়নশিপের দৌড়ে প্রবলভাবেই আছে মোহনবাগান(Mohun Bagan) এবং ইস্টবেঙ্গল। মঙ্গলবার ঘরের মাঠে ইন্টার কাশীর...

দু’মাসে শেষ করতে হবে তদন্ত! মোথাবাড়ি কাণ্ডে NIA-কে সুপ্রিম নির্দেশ

মালদহের মোথাবাড়ি (Mothabari Case in Malda) মামলায় এবার এনআইএ-কে (NIA) দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme...

ডিএ-সপ্তম পে কমিশন নিয়ে আলোচনা আগামী সোমবারের মন্ত্রিসভার বৈঠকে: জানালেন মুখ্যমন্ত্রী

ফের আগামী সোমবার নতুন সরকারের মন্ত্রিসভার বৈঠক। সোমবার, বিজেপি (BJP) সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকের শেষে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...