Friday, May 1, 2026

ঋদ্ধিমান সাহা, সুদীপ চট্টোপাধ্যায়ের পর এবার বাংলা ছাড়লেন শ্রীবৎস গোস্বামী

Date:

Share post:

ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha), সুদীপ চট্টোপাধ্যায়ের ( Sudip Chatterje) পর এবার বাংলা ছাড়লেন শ্রীবৎস গোস্বামী (Shreevats Goswami)। যার ফলে আসন্ন মরশুমে বাংলার হয়ে নয়, মিজোরামের হয়ে খেলতে চলেছেন তিনি। কিছুদিন আগেই সিএবির (CAB) সঙ্গে গণ্ডগোলের জেরে বাংলা ছেড়ে ত্রিপুরা (Tripura) চলে গিয়েছেন ঋদ্ধিমান সাহা। একরাশ ক্ষোভ নিয়ে ত্রিপুরায় যোগ দিয়েছেন সুদীপ চট্টোপাধ্যায়ও। আর এবার সেই পথেই হাটলেন শ্রীবৎসও।

এই নিয়ে শ্রীবৎস বলেন, “বাংলার হয়ে খেলছি ১৩ বছর হয়ে গেল। আমি শুধু পরিষ্কার একটা উত্তর চেয়েছিলাম, তা পাইনি। সেটাই মনে হয় আমার জন্য ইঙ্গিত ছিল। তাই যখন মিজোরামের তরফে আমার কাছে খেলার প্রস্তাব আসে  আমি তা গ্রহণ করি। জানি এটা প্লেট গ্রুপের দল। কিন্তু আমার উপর কিছু দায়িত্ব আছে। এবার বাংলার চল্লিশ জনের প্রাথমিক দলে আমাকে রাখা হয়নি। দু’টো রাস্তা খোলা ছিল আমার সামনে। এক, অবসর নিয়ে ফেলা। দুই, খেলার চেষ্টা করা। আমার মধ্যে এখনও কিছুটা ক্রিকেট বেঁচে আছে। তাই খেলতে চাই।”

এর পাশাপাশি তিনি আরও বলেন,” প্রথমবার প্লেট গ্রুপের কোনও দলের হয়ে খেলব। মন খুলে খেলতে চাই। দলে যোগ দিয়ে প্রথমে পরিস্থিতিটা বুঝতে হবে। সেই অনুযায়ী কাজ করব। মিজোরামের ক্রিকেটারদের সাহায্য করার চেষ্টাই করব। সিএবির কাছে এনওসি চেয়েছিলাম। সিএবি সেটা আমাকে দিয়ে দেয়। ”

৩৩ বছরের এই উইকেটরক্ষক ৫৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। চারটি শতরান-সহ তাঁর ঝুলিতে রয়েছে ২৫৩৪ রান। লিস্ট এ-তে খেলেছেন ৯১টি ম্যাচ। করেছেন ৩১৮৫ রান। ২০১৯-২০ মরশুমে রঞ্জিতে তিনটি অর্ধশতরান করেছিলেন শ্রীবৎস। কিন্তু ফাইনালে সৌরাষ্ট্রের বিরুদ্ধে তাঁকে বাদ দেওয়া হয় ঋদ্ধিমান সাহা দলে আসায়।

আরও পড়ুন:লেজেন্ড লিগের উদ্বোধনী ম‍্যাচে ব‍্যাট হাতে দেখা যাবে না সৌরভকে: সূত্র

 

 

Related articles

সুপারিশ ৪ বুথের: কত বুথ বা কেন্দ্রে পুণর্নির্বাচনের সিদ্ধান্ত, জানাবে দিল্লি

এসআইআরের প্রথম ধাপ থেকে সবকিছু নিয়ন্ত্রিত হচ্ছিল দিল্লির নির্বাচন কমিশন দফতর থেকে। সিইসি জ্ঞানেশ কুমারের (CEC, Gyanesh Kumar)...

পোস্টাল ব্যালটে কারচুপির অভিযোগ পেয়েছি: স্ট্রং রুমে ৪ ঘণ্টা পাহারার পর বেরিয়ে দাবি মমতার

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের মতো একইভাবে পোস্টাল ব্যালটে কারচুপির চেষ্টা চলছিল ভবানীপুর কেন্দ্রেও। সেই অভিযোগ পেয়েই বৃহস্পতিবার রাত ৮টা...

হার নিশ্চিত জেনেই অশান্তি! বিজেপির বেপরোয়া হামলার অভিযোগে তোপ কুণালের

শান্তিপূর্ণভাবে ভোট মিটলেও তার রেশ কাটতে না কাটতেই উত্তপ্ত হয়ে উঠল বেহালা। বেহালার ১২৯ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর রামকৃষ্ণ...

রাতেই স্ট্রং রুম পাহারায় মমতা বন্দ্যোপাধ্যায়: সাখয়াত মেমোরিয়াল স্কুলে বাড়ল নিরাপত্তা

ভবানীপুর কেন্দ্রের স্ট্রং রুম লর্ড সিনহা রোডের সাখওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। দলীয় কর্মীদের যেমন নির্বাচন হয়ে...