Monday, March 16, 2026

টুকরে টুকরে গ্যাংয়ের সদস্য শাবানা-জাভেদ-নাসিরউদ্দিনরা: বিজেপি মন্ত্রীর মন্তব্যে বিতর্ক

Date:

Share post:

গোরক্ষার নামে তাণ্ডব, সিএএ, বাকস্বাধীনতার উপর রাষ্ট্রের লাগাম, বিলকিস বানো সহ একাধিক ইস্যুতে বার বার বিজেপি সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠতে দেখা গিয়েছে শাবানা আজমি (Shabana Azmi), জাভেদ আখতার (Javed Akhtar), নাসিরুদ্দিন শাহদের(Nasiruddin Shah)। এই তিনজনকে এবার টুকরে টুকরে গ্যাংয়ের সদস্য বলে তোপ দাগলেন বিজেপি শাসিত মধ্যপ্রদেশের(MadhyaPradesh) স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র(Narottom Mishra)। সরাসরি তোপ দেগে তিনি বলেন, শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যে কিছু হলেই প্রতিবাদে সরব হয়ে ওঠেন এরা। আসলে এরা টুকরে টুকরে গ্যাং-এর স্লিপার সেলের সদস্য।

সম্প্রতি গুজরাটের জেলথেকে ছাড়া পেয়েছেন বিলকিস বানো গণধর্ষণে সাজাপ্রাপ্তরা। এই ঘটনায় সরব হতে দেখা যায় শাবানাকে। তিনি বলেন, লজ্জায় কোনও কথা আসছে না তাঁর মুখে। আর সেই বক্তব্যকে হাতিয়ার করে নরোত্তম বলেন, “শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ, জাভেদ আখতারের মতো লোকেরা ‘টুকরে-টুরকে গ্যাং’-এর স্লিপার সেলের সদস্য। শুধু যখন BJP শাসিত রাজ্যে কোনও ঘটনা হয় তখন এরা চিৎকার চেঁচামিচি শুরু করেন।” একইসঙ্গে তিনি যোগ করেন, “রাজস্থানে যখন কানহাইয়া লালকে খুন করা হয় তখন এরা কিছু বলেন না। ঝাড়খণ্ডে যখন কিশোরীকে পুড়িয়ে খুন করা হয় তখনও এরা চুপ থাকেন। অথচ যখনই BJP শাসিত রাজ্যে কোনও ঘটনা ঘটে তখনই নাসিরুদ্দিন শাহের দেশে থাকতে ভয় হয়। অ্যাওয়ার্ড ওপাসি গ্যাং সক্রিয় হয়ে ওঠে। সমালোচনার ঝড় শুরু হয়ে যায়।এরা নিজেদের নীচ মানসিকতার পরিচয় দেয়”। একই সঙ্গে নরোত্তম মিশ্রের প্রশ্ন, “এরপরও এরা কী ভাবে নিজেদের ধর্মনিরপেক্ষ এবং সভ্য বলে দাবি করেন? এদের পর্দাফাঁস হয়ে গিয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি নূপুর শর্মা ইস্যুতেও মুখ খুলেছিলেন নাসিরুদ্দিশ শাহ। নূপুরের মতো খারাপ কথা যারা বলেন প্রধানমন্ত্রীকে তাঁদের সদবুদ্ধি দেওয়ার অনুরোধ করেন এই অভিনেতা। পাশাপাশি ২০১৪ সালের পর একাধিক ইস্যুতে কেন্দ্রের BJP সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন এই তিনজন। CAA, শাহিনবাগ সহ একাধিক ইস্যুতে চড়িয়েছেন কবি, গীতিকার জাভেদ আখতারও।

spot_img

Related articles

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...