Monday, June 8, 2026

সমবায় ব্যাঙ্কে কর্মসমিতিতে মনোনয়ন-বিতর্ক, স্থানীয়দের বিক্ষোভে উত্তপ্ত কাঁথি

Date:

Share post:

পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সমবায় ব্যাঙ্কের (Co Operative Bank) কর্মসমিতির সদস্যপদে (Working Committee) মনোনয়ন (Nomination) ঘিরে তুলকালাম। অখিল গিরির (Akhil Giri) বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগে সরব স্থানীয়রা। অভিযোগ, কাঁথি জনমঙ্গল সমিতিতে বিজেপি ঘনিষ্ঠকে মনোনীত করেছেন অখিল গিরি। তারপরই ঘটনার সুত্রপাত।

শনিবার হাবিবুর রহমান এবং কাঁথি পুরসভার কাউন্সিলর রীনা দাসের নেতৃত্বে অখিল গিরির বিরুদ্ধে স্লোগান (Slogan) তুলে বিক্ষোভ (Protest) দেখানো হয়। ঘটনায় কাঁথি জনমঙ্গল সমিতিতে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। গত বিধানসভা নির্বাচনে (Assembly Election) সত্যেন জানা বিজেপিতে যোগ দেন তবে বর্তমানে আবার তৃণমূলে ফিরে এসেছেন তিনি। আর এমন নেতাকে কী ভাবে কাঁথি জনমঙ্গল সমিতি ব্যাঙ্কের কার্যসমিতির সদস্যপদে মনোনয়ন দেওয়া হল তা নিয়ে বিস্তর প্রশ্ন উঠছে।

বিক্ষোভকারীদের অভিযোগ, অখিল গিরির রাইটিং প্যাডে (Writing Pad) সত্যেন জানার নাম সুপারিশ করেন। এই খবর প্রকাশ্যে আসতেই শনিবার জনমঙ্গল সমিতির সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ঘটনার খবর পেয়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় কাঁথি থানার বিশাল পুলিশ (Police) বাহিনী। পুলিশের হস্তক্ষেপেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন- রেলে চাকরি দেওয়ার নামে ৫ লক্ষ টাকা প্রতারণা, অভিযুক্তকে গাছে বেঁধে বেদম মার স্থানীয়দের


 

Related articles

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...

বৈভবের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা 

ভারতীয় ক্রিকেটে দেশজুড়ে উত্তেজনার সৃষ্টি করেছে মাত্র ১৫ বছর বয়সী এক কিশোর, বৈভব সূর্যবংশী। ভারতীয় টি-টোয়েন্টি দলে ডাক...