Monday, April 27, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) মরশুমের প্রথম জয় পেল ইমামি ইস্টবেঙ্গল।শনিবার ডুরান্ড কাপের শেষ ম্যাচে মুম্বই সিটি এফসি-কে ৪-৩ ব্যবধানে হারিয়ে দিল লাল-হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গলের হয়ে জোড়া গোল সুমিত পাসি এবং ক্লেইটন সিলভার।

২) আজ এশিয়া কাপে ভারত-পাকিস্তান মহারণ। ম‍্যাচের আগে বিশেষ অনুশীলন বিরাট কোহলির। পাকিস্তানকে আবারও হারাতে মরিয়া রোহিত শর্মার দল।

৩) শনিবারই জানা যায় ব্যক্তিগত ও পেশাদার কারণ দেখিয়ে লেজেন্ডস ক্রিকেট লিগ থেকে সরে দাঁড়ালেন বিসিসিআই-এর সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। আয়োজকদের উদ্দেশ্যে চিঠিতে তিনি লিখেছেন, ‘লেজেন্ডস ক্রিকেট লিগের উদ্যোগকে আমি সাধুবাদ জানাতে চাই।’

৪) স্বপ্ন বিক্রি করতে আসিনি, এআইএফএফ-এর সভাপতি পদে এসে জানিয়ে দিলেন কল‍্যাণ চৌবে
গত শুক্রবারই নির্বাচিত ভোটে এআইএফএফের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কল‍্যাণ চৌবে।

৫) ঋদ্ধিমান সাহা, সুদীপ চট্টোপাধ্যায়ের পর এবার বাংলা ছাড়লেন শ্রীবৎস গোস্বামী। যার ফলে আসন্ন মরশুমে বাংলার হয়ে নয়, মিজোরামের হয়ে খেলতে চলেছেন তিনি। কিছুদিন আগেই সিএবির সঙ্গে গণ্ডগোলের জেরে বাংলা ছেড়ে ত্রিপুরা চলে গিয়েছেন ঋদ্ধিমান সাহা।

আরও পড়ুন:মরশুমের প্রথম জয় ইমামি ইস্টবেঙ্গলের, ডুরান্ড কাপের শেষ ম্যাচে মুম্বই সিটি এফসি-কে ৪-৩ গোলে হারাল তারা

 

 

Related articles

রাজ্যের ডিজি সিদ্ধিনাথ গুপ্তার চাকরির মেয়াদ বাড়ল ৬ মাস

কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তার(Siddhinath Gupta) চাকরির মেয়াদ ৬ মাস বৃদ্ধি করল। আগামী ৩০ এপ্রিল অবসরের...

লিভ-ইন থেকে বিচ্ছেদে ‘ধর্ষণের অভিযোগ’ নয়! বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

দুই প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষ স্বেচ্ছায় লিভ-ইন (Live-in Relationship) সম্পর্কে থাকলে, সেখান থেকে কারও বেরিয়ে যাওয়াকে 'ফৌজদারি অপরাধ'...

IPL: জয়ের মধ্যেই খারাপ খবর, মেজাজ হারিয়ে শাস্তি পেলেন কেকেআর ব্যাটসম্যান

টানা হারের পর অবশেষে ২ ম্যাচ জয় পেয়েছে কেকেআর (KKR)। কিন্তু জয়ের মধ্যেই শাস্তির খবর এল কেকেআর শিবিরে।...

বাইক নিষেধাজ্ঞায় হাই কোর্টে মুখ পুড়ল কমিশনের! বাধা শুধু গ্রুপ রাইডিং-এ

ভোটের দু’দিন আগে বাইক চলাচলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন (Election Commission)। কিন্তু সিঙ্গল বেঞ্চের পরে ডিভিশন...