Saturday, June 27, 2026

IPL: জয়ের মধ্যেই খারাপ খবর, মেজাজ হারিয়ে শাস্তি পেলেন কেকেআর ব্যাটসম্যান

Date:

Share post:

টানা হারের পর অবশেষে ২ ম্যাচ জয় পেয়েছে কেকেআর (KKR)। কিন্তু জয়ের মধ্যেই শাস্তির খবর এল কেকেআর শিবিরে। রবিবার লখনউয়ের বিরুদ্ধে ম্যাচে অঙ্গকৃষ রঘুবংশীর(Angkrish Raghuvanshi) আউট নিয়ে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান কলকাতা নাইট রাইডার্সের কোচ সহ তারকাখচিত কোচিং স্টাফরা। কিন্ত নিয়ম লঙ্ঘন করে মেজাজ দেখিয়ে শাস্তি পেলে কেকেআর ক্রিকেটারকে।

পন্থদের বিরুদ্ধে ম্যাচে বিতর্কে জড়ান অঙ্গকৃশ রঘুবংশী(Angkrish Raghuvanshi)। ব্যাট করতে নেমে ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’-এর অপরাধে রান আউট হন নাইট ব্যাটার। আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে মেজাজ হারান কেকেআর ব্যাটার। ডাগ আউটে ফেরার সময় বাউন্ডারি লাইনের ধারে সজোরে ব্যাটের বাড়ি মারেন রঘুবংশী।

আইপিএল একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, প্রতিযোগিতার নিয়মের ২.২ ধারা ভেঙেছেন রঘুবংশী। তাই তাঁর ম্যাচ ফি-র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি একটি ডি-মেরিট পয়েন্ট দেওয়া হয়েছে তাঁকে। বলা হয়েছে, “ম্যাচ চলাকালীন ক্রিকেটীয় সরঞ্জামের অবহেলা করেছেন রঘুবংশী। তাই তাঁকে এই শাস্তি দেওয়া হয়েছে। রঘুবংশী নিজের অপরাধ স্বীকার করেছেন। তাই তাঁকে শাস্তি দেওয়া হয়েছে।”

ঠিক কী ঘটেছিল । প্রিন্স যাদবের মিডল ও অফ স্টাম্পে ব্যাক অফ লেংথ বল মিড অনে ঠেলে রান নিতে ছুটেছিলেন নাইট ব্যাটার। কিছুটা এগিয়েও যান। কিন্তু ব্যাটিং পার্টনার ক্যামেরন গ্রিন রাজি ছিলেন না। দ্রুত ঘুরে ক্রিজে ফেরার চেষ্টা করতে গিয়ে ডাইভ দেন রঘুবংশী। সেই সময়ই মহম্মদ শামির থ্রো এসে লাগে তাঁর গায়ে। প্রথমে এলএসজি শিবির থেকে হালকা আবেদন উঠলেও বিষয়টি স্পষ্ট ছিল না। এরপরই তৃতীয় আম্পায়ারের শরণাপন্ন হন মাঠের আম্পায়াররা। সেখানেই আউট দেওয়া হয় কেকেআর ব্যাটারকে। যা নিয়েই শুরু হয়েছে বিতর্ক।

Related articles

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...

‘রাওলাট আইনের ২০২৬ সংস্করণ’: বিজেপি সরকারের নতুন বিলকে তীব্র আক্রমণ কুণালের

জনগণের নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি সরকার যে নতুন বিল (West Bengal Public Safety and Control of...

গভীর খাদে দুধবোঝাই পিকঅ্যাপ ভ্যান, মৃত ৬

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিমলায় (Shimla) ভয়াবহ পথ দুর্ঘটনা (Road accident)। শক্রবার তাকলেচ পুলিশ ফাঁড়ির (Taklech Police Outpost)...

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...