Saturday, May 16, 2026

Bangladesh : রোহিঙ্গা সমস্যার সমাধানে ভারতের দ্বারস্থ বাংলাদেশ

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

রোহিঙ্গা সমস্যায় জর্জরিত বাংলাদেশ (Bangladesh)। দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) রোহিঙ্গা শরণার্থীদের (Rohinga Refugees) নিয়ে যথেষ্ট বেসামাল। এবার তিনি এই সমস্যা সমাধানে ভারতের হস্তক্ষেপ দাবি করছেন। ভারত সফরের প্রাক্কালে এক সাক্ষাৎকারে রোহিঙ্গাদের বাংলাদেশের বোঝা বলেছেন হাসিনা। সেক্ষেত্রে তাঁদের জন্য স্থান সংকুলানের সমস্যা হতে পারে মনে করছেন তিনি। এবং ভারতে যদি রোহিঙ্গাদের থাকার জায়গার ব্যবস্থা করা যায় তাহলে সেটা বাংলাদেশের জন্য অত্যন্ত খুশির খবর হবে বলেও মন্তব্য তাঁর।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন ভারতে খুব বেশি শরণার্থী নেই। তবে বাংলাদেশ সরকার (Bangladesh Government) মানবিক দিকটি মাথায় রেখে বাস্তুচ্যুত এই সম্প্রদায়ের সদস্যদের ভালো রাখার চেষ্টা করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ অনেক সমস্যার মুখোমুখি হয়েছে। তা সত্ত্বেও মানবিক কারণে এই রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে বাংলাদেশ পাশাপাশি করোনার মতো কঠিন রোগের সঙ্গে লড়াইয়ের সময়েও এদের ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। “কিন্তু তাঁরা কতদিন এখানে থাকবে? তাই ক্যাম্পে অবস্থান করছে। আমাদের পরিবেশ বিপজ্জনক। তার ওপর সেখানে কিছু লোক মাদক পাচার বা নারী পাচারের বা অস্ত্র সংঘাতের সঙ্গে জড়িত। দিন দিন তা বেড়েই চলেছে। তাই যত তাড়াতাড়ি তাঁরা দেশে ফিরতে পারে, তা আমাদের দেশের জন্য এবং মায়ানমারের জন্যও মঙ্গলজনক। তাই আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি।” এমন কথাই বলেন প্রধানমন্ত্রী হাসিনা। আর তাঁর মতে প্রতিবেশী দেশ হিসেবে ভারত এই কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার অর্থাৎ ৫ সেপ্টেম্বর থেকে ভারত সফরে যাবেন। সাক্ষাৎকারে শেখ হাসিনাকে ভারতের সঙ্গে তিস্তা নদীর জল বণ্টনের বিষয়েও প্রশ্ন করা হয়। শেখ হাসিনা বলেন, চ্যালেঞ্জ থাকলেও সেগুলো এমন কিছু নয় যা পারস্পরিকভাবে সমাধান করা যায় না।

 

Related articles

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...