Saturday, May 16, 2026

৫৪ বছর বয়সেই শেষ হল রতন টাটার ‘মানসপুত্র’ সাইরাসের পথ চলা

Date:

Share post:

মাত্র ৫৪ বছর বয়সেই শেষ হয়ে গেল দেশের অন্যতম সফল শিল্পপতিদের মধ্যে অন্যতম টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির (Cyrus Mistry) চলা। রবিবার, গুজরাটের আমেদাবাদ থেকে মুম্বইয়ে ফিরছিলেন সাইরাস। তিনটে ১৫ মিনিট নাগাদ সূর্য নদীর উপর ব্রিজে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি। দুর্ঘটনায় সাইরাসের সঙ্গে মৃত্যু হয়েছে তাঁর গাড়ি চালকের। গাড়িতে থাকা বাকি দু’জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

সাইরাস মিস্ত্রির মা আয়ারল্যান্ডের মহিলা। বাবা পালোনজি মিস্ত্রি দেশের অন্যতম সফল শিল্পপতি। মুম্বই জন্ম হলেও সাইরাস লেখাপড়া করেন লন্ডনে। লন্ডনের ইম্পিরিয়াল কলেজ অফ সায়েন্স, টেকনোলজি অ্যান্ড মেডিসিন থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক তিনি। লন্ডন বিজনেস স্কুল থেকে ম্যানেজমেন্টে মাস্টার্স করেন।

সাইরাস আসলে আইরিশ নাগরিক। তাঁর বাবা পালোনজি আইরিশ নাগরিকত্ব নিয়েছিলেন। তবে ভারতের স্থায়ী বাসিন্দা হিসেবে সাইরাসের বিশেষ অনুমতি রয়েছে।

১৯৯১ সালে পারিবারিক ব্যবসায় যোগ দেন সাইরাস মিস্ত্রি। নিজেদের ব্যবসাও বাড়িয়েছিলেন তিনি। পরে যোগ দেন টাটা গোষ্ঠীতে।

২০০৬ থেকে টাটা গোষ্ঠীর সঙ্গে নাম জোড়ে সাইরাসের। সেই সময় টাটা সন্সের বোর্ড থেকে অবসর নেন তাঁর বাবা পালোনজি মিস্ত্রি। তাঁর জায়গায় বোর্ডে যোগ দেন সাইরাস।

ছ বছর পরে ২০১২ সালে Tata গোষ্ঠীর চেয়ারম্যান পদ থেকে রতন টাটা অবসর নিলে, সেই পদে বসেন সাইরাস। এক বছর রতন টাটা (Ratan Tata) নিজে তাঁকে সংস্থা পরিচালনা সংক্রান্ত খুঁটিনাটি কাজ শিখিয়েছিলেন। সাইরাসকে বলা হত রতন টাটার ‘মানসপুত্র’। ২০১৬ -তে তাঁকে সরিয়ে টাটা গোষ্ঠীর চেয়ারম্যান পদে বসানো হয় এন চন্দ্রশেখরনকে (N Chandrasekharan)। এখনও পালোনজি গোষ্ঠীর মাধ্যমে সাইরাস মিস্ত্রির ১৮.৪ শতাংশ স্টেক রয়েছে টাটা সন্সে।

সাইরাসের স্ত্রী রোহিকা চাগলা। তাঁদের দুই ছেলে ফিরোজ মিস্ত্রি ও জাহান মিস্ত্রি।

আরও পড়ুন- কলকাতাবাসী জানেন কে আসল ‘পাপ্পু’, অমিত শাহকে টুইট খোঁচা জহরের

 

Related articles

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...