Thursday, June 25, 2026

গরু পাচার ইস্যুতে ভারতের ধৈর্য্য দেখানো উচিত, তিস্তা-সংখ্যালঘু সহ একাধিক ইস্যুতে সরব হাসিনা

Date:

Share post:

সোমবারই চার দিনের ভারত সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী (Prime Minister) শেখ হাসিনা (Seikh Hasina)। আর সফরের ২৪ ঘণ্টা আগেই একাধিক বিষয়ে মুখ খুললেন তিনি। এদিন প্রধানমন্ত্রীর বক্তব্যে একদিকে যেমন উঠে এল গরু পাচার (Cattle Smuggling) প্রসঙ্গ, ঠিক তেমনই জায়গা পেল তিস্তা (Teesta Water distribution), সংখ্যালঘু (Minority Problems) সহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু। শনিবার সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারত থেকে বাংলাদেশে গরু চোরাচালানের সমস্যা অনেকটাই কমে গিয়েছে বলে দাবি করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি আরও জানান, এই বিষয়ে ভারত-বাংলাদেশ দুই দেশের মধ্যে আলোচনা চলছে। এরপরই গরু চোরাচালানের বিষয়ে ভারতের একটু ধৈর্য্য দেখানো উচিত বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি হাসিনার বক্তব্য, গরু পাচারের ঘটনা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। আমি নিশ্চিত করে বলছি, পাচার বন্ধ হবেই।

এছাড়া বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের (Minority Community) উপর হামলার ইস্যুতেও সরব হন হাসিনা। তিনি বলেন, আমি মনে করি এই বিষয়ে দুই দেশেরই উদারতা দেখানো উচিত। বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ দেশ (Secular Country)। আমাদের এখানে অনেক ধর্মের মানুষ আছেন এবং এখানে ধর্মীয় সম্প্রীতি বেশি। সাম্প্রদায়িক হিংসার ঘটনার বিষয়ে আমার দল, দলের লোকজন এবং আমার সরকার খুবই সচেতন। আমরা অবিলম্বে ব্যবস্থা নিই।

এছাড়া হাসিনার বক্তব্যে এদিন উঠে আসে ভারত-বাংলাদেশ জলবন্টন প্রসঙ্গও। বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, জলবন্টন ইস্যুতে আমরা ভারতের ওপর অনেকাংশেই নির্ভরশীল। তাই এবিষয়ে ভারতের আরও উদারতা দেখানো উচিত। এতে উভয় দেশই লাভবান হবে। হাসিনার অভিযোগ, তিস্তার জলবন্টন সমস্যার কারণে অনেক সময় আমাদের দেশের জনগণ অনেক কষ্ট ভোগ করে। আমি মনে করি বিষয়টির দ্রুত সমাধান হওয়া উচিত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সমস্যার সমাধান করতে আগ্রহী, এটি একটি দীর্ঘস্থায়ী সমস্যা।

আরও পড়ুন- ৫৪ বছর বয়সেই শেষ হল রতন টাটার ‘মানসপুত্র’ সাইরাসের পথ চলা

Related articles

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...