Friday, May 15, 2026

সপ্তাহের শুরুতেই রেললাইন আটকে বিক্ষোভ! দুর্ভোগে অফিসযাত্রীরা

Date:

Share post:

সপ্তাহের শুরুতেই হুগলির খন্যান স্টেশনে যাত্রী বিক্ষোভ। একাধিক দূরপাল্লা ও লোকাল ট্রেন বাতিল। যেসব ট্রেন চলছে, তাতে অতিরিক্ত যাত্রীদের চাপ। তাই সপ্তাহের শুরুর দিনই রেললাইন অবরোধ করে বিক্ষোভ দেখায় নিত্যযাত্রীরা। দীর্ঘক্ষণ চলে অবরোধ। যার জেরে থমকে বহু ট্রেন। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে নাকাল হন যাত্রীরা। চরম বিপাকে পড়েন অফিস যাত্রীরাও।

আরও পড়ুন:Sealdah: ফের দুর্ভোগে রেল যাত্রীরা, বাতিল হচ্ছে ৩৮টি লোকাল ট্রেন 

ইন্টারলকিং সিস্টেমের কাজ চলাকালীন চলতি মাসের বেশ কয়েকদিন হাওড়া-বর্ধমান মেন লাইনে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। আগেই বিজ্ঞপ্তি দিয়ে তা জানিয়েছিল পূর্ব রেল। বাতিল থাকবে বেশ কয়েকটি লোকাল ট্রেনও। রবিবার থেকে কাজ শুরু হয়েছে। মাসের শেষ পর্যন্ত তা চলবে। এই সময়ের মধ্যেই ট্রেনগুলি বাতিল করা হয়েছে। সোমবার, সপ্তাহের কর্মব্যস্ত দিনে ট্রেন ধরতে গিয়ে সেই অসুবিধার মুখে পড়েছেন যাত্রীরা। তার প্রতিবাদেই হুগলির একাধিক স্টেশনে রেললাইনে নেমে শুরু হয় তাঁদের অবরোধ ।

পূর্ব রেল সূত্রে খবর, এদিন সকাল সাড়ে ৭টা থেকে হাওড়া-বর্ধমান মেন লাইনে অবরোধ শুরু করেন যাত্রীরা। পরপর হুগলির  খন্যান, তালাণ্ডু, পাণ্ডুয়ায় যথাক্রমে ৭.৪০,৭.৪৫ নাগাদ আটকে দেওয়া হয় ট্রেন। দেড়, দু’ঘণ্টা ধরে চলে অবরোধ। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে একের পর এক ট্রেন।

এই ঘটনা নিয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বলেন, ‘‌প্রি–ইন্টার লকিং কাজের জন্য ৩ থেকে ১৩ সেপ্টেম্বর এবং নন–ইন্টার লকিং কাজের জন্য ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত অনেক ট্রেন বাতিল করা হয়েছে। তার জন্য নির্দিষ্ট সময় চলবে না ট্রেন। কাজ শেষ হলে ব্যান্ডেল থেকে বর্ধমানে ট্রেনের গতি বাড়বে।’‌

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...