Friday, May 15, 2026

এবার ইডি–সিবিআই নিয়ে বিস্ফোরক টুইট তথাগত রায়ের

Date:

Share post:

এবার ইডি–সিবিআই নিয়ে বিস্ফোরক টুইট করলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়। বঙ্গ–বিজেপির নবান্ন অভিযানের আগে এই টুইট যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ইতিমধ্যেই ইডি–সিবিআই গ্রেফতার করেছে তৃণমূল কংগ্রেসের নেতা–মন্ত্রীদের। তবে বীজপুরে তৃণমূল কংগ্রেসের বিধায়কের বাড়ি এবং ফ্ল্যাটে হানা দিয়ে ধাক্কা খেয়েছে সিবিআই। তারপরেই বিজেপির উদ্দেশে টুইট করলেন তথাগত রায়।

আরও পড়ুনঃ ৯ মিনিটে ২০ কিমি রাস্তা পার! ১৩৫ কিমি গতিই প্রাণ কেড়েছে সাইরাসের

কেন এই টুইট তাৎপর্যপূর্ণ?‌ এসএসসি দুর্নীতি মামলা, গরুপাচার মামলা, কয়লাপাচার মামলা, আইকোর মামলা, নারদ মামলা, বগটুই মামলার তদন্ত করছে ইডি–সিবিআই। সেখানে দেখা যাচ্ছে শুধুমাত্র একটি রাজ্যে এই তৎপরতা দেখা যাচ্ছে না। বাংলার বাইরে অবিজেপি রাজ্যগুলিতেই ইডি–সিবিআই হানা দিচ্ছে। আর কৌশলে সরকার ফেলে দিয়ে বিজেপি সেখানে সরকার গড়ছে। দেশের মানুষ এটা ভাল চোখে দেখছেন না। তাই ব্যুমেরাং পরিস্থিতি হতে পারে। আর এই নিয়ে তথাগতের টুইট তাৎপর্যপূর্ণ।
বিজেপির এই বর্ষীয়ান নেতা টুইটে লেখেন, ‘‌ইডি ও সিবিআই চুরি ধরবে, তৃণমূলের মুখ চুন হবে ঠিকই। কিন্তু বিজেপি ক্ষমতায় আসতে পারবে তখনই, যখন তাঁরা একটি সুচিন্তিত পরিকল্পনার মাধ্যমে রাজ্যবাসীকে একটি ভবিষ্যতের চেহারা দেখাতে পারবে। সেই সঙ্গে সংগঠনের দিশেহারা অবস্থাও কাটিয়ে উঠতে হবে। নচেৎ এই রাজ্যের কপালে আছে চরম অরাজকতা সুতরাং এসব করে ক্ষমতা দখল করা যে যাবে না তা স্পষ্ট বুঝিয়ে দেওয়া হয়েছে।
ইডি ও সিবিআই চুরি ধরবে, তৃণমূলের মুখ চুন হবে ঠিকই। কিন্তু বিজেপি ক্ষমতায় আসতে পারবে তখনই, যখন তারা একটি সুচিন্তিত পরিকল্পনার মাধ্যমে রাজ্যবাসীকে একটা ভবিষ্যতের চেহারা দেখাতে পারবে। সেই সঙ্গে সংগঠনের দিশাহারা অবস্থাও কাটিয়ে উঠতে হবে। নচেৎ এই রাজ্যের কপালে আছে চরম অরাজকতা ।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...