Friday, May 15, 2026

Mamata Banerjee: বুধবার নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক

Date:

Share post:

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৭ সেপ্টেম্বর নবান্ন (Nabanna) সভাঘরে প্রশাসনিক বৈঠক (Administrative Meeting) করতে চলেছেন। জেলা স্তরের পর এবার রাজ্যস্তরে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী (CM)। যেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে রাজ্যের সমস্ত মন্ত্রীদের। এছাড়াও ওই বৈঠকে থাকবেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, যুগ্মসচিব সহ সমস্ত দফতরের সচিবরা। ডিজি মনোজ মালব্য সহ সমস্ত পুলিশ কর্তাদেরও উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। ভার্চুয়ালি বৈঠকে থাকবেন সমস্ত জেলাশাসক ও পুলিশ সুপাররা। সূত্রের খবর আগামিকালের এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন, তার আগে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ঠিক কী অবস্থায় আছে তা খতিয়ে দেখতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। সার্বিক ভাবে সব দফতরের কাজের মূল্যায়ন করবেন মুখ্যমন্ত্রী, বলে জানা যাচ্ছে ।

প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে জেলা স্তরে কাজ খতিয়ে দেখতে প্রশাসনিক বৈঠক শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামিকাল বৈঠকের পর ৮ সেপ্টেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বুথ স্তরের নেতাকর্মীদের নিয়ে বৈঠক করার কথা মুখ্যমন্ত্রীর। সেখানে উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...