Tuesday, March 10, 2026

Entertainment: রান্নাঘরকে ভালোবেসে এবার ক্যান্টিন খুললেন শুভশ্রী

Date:

Share post:

মেয়েরা স্বাধীন হতে চাইলেই কি তাদের অন্য চোখে দেখতে বলা হয় ? ছোট থেকে অনেক স্বপ্ন নিয়ে বড় হয়ে ওঠা কিন্তু পরিস্থিতির চাপে সব তাকে জলাঞ্জলি দিয়ে সংসারে মিশে যাওয়া। এই গল্পটা আমাদের চারপাশে প্রতিদিন লড়াই করে বেঁচে থাকা সাধারণ মানুষের। কিন্তু অভিনেতা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ের ‘বৌদি ক্যান্টিন’ (Boudi Canteen)এর গল্পটা একটু আলাদা। ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়া নয়। এমনকি শিক্ষকতাও নয়, নায়িকা সফল কেরিয়ার হিসেবে রান্নাঘরকেই বেছে নিতে চান। তিনি কি পারবেন সফল হতে? মুক্তি পেয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) পরিচালিত দ্বিতীয় ছবি বৌদি ক্যান্টিন (Boudi Canteen)-এর ট্রেলার (Trailer) । রান্না করতে ভালোবাসে এমন মেয়ের অস্তিত্ব খুঁজে পাওয়া এবং তাকে প্রতিষ্ঠা করার গল্প বলবে এই ছবি । ছবির মুখ্যভূমিকায় শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly) , ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে স্বয়ং পরিচালককেই । এছাড়াও ছবিতে রয়েছেন সোহম চক্রবর্তী (Soham Chakraborty) । শুভশ্রীর অনস্ক্রিন শাশুড়ির ভূমিকায় থাকছেন অনুসূয়া মজুমদার ।

বিখ্যাত শেফ, কলকাতার মেয়ে আসমা খানের জীবন অবলম্বনে তৈরি পরিচালক-অভিনেতা পরমব্রতর নতুন এই ছবি। ব্যবসা করলে কি বাঙালির জাত যায়? পুরুষালি, মেয়েলি, এই সংজ্ঞাগুলো কে বা কারা ঠিক করে? এমনই কিছু প্রশ্ন প্রকাশ্যে এনে চমক তৈরি করল পরমব্রত চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও সোহম চক্রবর্তী অভিনীত ‘বৌদি ক্যান্টিন’ (Boudi Canteen) ছবির ট্রেলার। ভিন্ন স্বাদের গল্প পছন্দ করা আধুনিক বাঙালির কাছে এই ছবি কতটা জনপ্রিয় হয়ে ওঠে তার জন্য অপেক্ষা করতে হবে দেবীপক্ষ পর্যন্ত।

spot_img

Related articles

তাপমাত্রা আর কমার সম্ভাবনা নেই, এখনও বৃষ্টির হলুদ সতর্কতা

শীত শেষে নতুন করে বঙ্গোপসাগর ঘূর্ণাবর্তের জেরে রাতারাতি গরম পড়া কমেছে কিছুটা গোটা বঙ্গে। তবে মঙ্গলবার পর্যন্ত গোটা...

জ্বালানি গ্যাস সরবরাহে নিয়ন্ত্রণ কেন্দ্রের: বাণিজ্যিক গ্যাস নিয়ে আশঙ্কা প্রকাশ ইন্ডিয়ান অয়েলের

দীর্ঘদিন ধরে ভারতের জ্বালানি ভাণ্ডারের তথ্য গোপন করার চেষ্টা করেছিল কেন্দ্রের বিজেপি সরকার। শেষ পর্যন্ত গৃহস্থের হেঁসেলে টান...

আবার লাচেন যাত্রা:  ফের খুলল গুরুদোংমার যাওয়ার পথ

দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে আবার খুলে গেল নর্থ সিকিমের (North Sikkim) লাচেন  যাওয়ার রাস্তা (Lachen route reopened )। ভয়াবহ বৃষ্টি ও ধসে...

নিউটাউনের হোটেলের বাইরে মুখ্যে নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে কালো পতাকা দেখাল বাংলা পক্ষ

ভোটের (Vote) প্রস্তুতি দেখতে বাংলায় নির্বাচন কমিশনের (Election Commission) ফুল বেঞ্চ। ভারতের মুখ‍্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রয়েছেন...