Monday, May 11, 2026

দুই কিশোরের মৃত্যু ভুলে নিজের জন্মদিন পালন কাউন্সিলরের!

Date:

Share post:

দুই কিশোরের মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য। মর্মাহত মুখ্যমন্ত্রী। বাগুইহাটি থানার ওসি-কে ক্লোজ করা হয়েছে। এই যখন পরিস্থিতি, তখন এলাকার কাউন্সিলর ব্যস্ত নিজের জন্মদিন পালনে। বাগুইআটির যে দুই কিশোর খুন হয়েছে তার মধ্যে একজন- অভিষেক নস্করের বাড়ি আট নম্বর ওয়ার্ডে। আর সেই ওয়ার্ডের কাউন্সিলর সুপর্ণা ঘোষ পাল (Suparna Ghosh Paul) সাড়ম্বরে নিজের অফিসে বসে কেক কেটে জন্মদিন পালন করছেন! দুই কিশোরের মৃত্যু ভুলে দিব্যি আনন্দে মেতে আছেন সুপর্ণা। জন্মদিন পালনের অধিকার নিশ্চয়ই তাঁর আছে। কিন্তু একজন জনপ্রতিনিধি হিসেবে কীভাবে এলাকায় এরকম এক মর্মান্তিক ঘটনার পরে কার্যালয় বসে বার্থডে (Birthday) সেলিব্রেট করতে পারেন? বিষয়টি নিয়ে নিন্দার ঝড় উঠেছে।

সারা পাড়া শুধু নয়, সারা রাজ্যে দুই কিশোরের মর্মান্তিক পরিণতিতে শোকাহত। প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। এমনকী, বুধবার প্রশাসনিক বৈঠক থেকেও পুলিশের অবহেলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে একজন জনপ্রতিনিধির শোকাহত পরিবারের পাশে গিয়ে দাঁড়ানোটাই কর্তব্য। অথচ সেটা না করে, স্থানীয় কাউন্সিলর রীতিমতো কেক কেটে জন্মদিন পালন করছেন! তাও আবার শুধু বাড়িতে পরিবারের লোকেদেরকে নিয়েই নয়, নিজের কার্যালয় বসে অন্যান্য কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে। ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ স্থানীয়রা। নিন্দা সব মহলে।

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...