Thursday, May 21, 2026

অনলাইন গেম খেলে বিপুল উপার্জন ছিল অতনুর, বাগুইআটি জোড়া খুনে চাঞ্চল্যকর তথ্য

Date:

Share post:

বাগুইআটি জোড়া খুন কাণ্ডে আরও এক চাঞ্চল্যকর তথ্য উঠে এলো। নিহত অতনু দে আসক্ত ছিল অনলাইন গেম। এই গেম খেলতে সে এতটাই পারদর্শী ছিল যে, সেখান থেকে ফি-দিন প্রচুর টাকা রোজগার করতো সে। এখন দশম শ্রেণীর ছাত্র অনলাইন গেম থেকে মুঠো মুঠো টাকা রোজগার করত তার মা-বাবার অজান্তেই। তবে এই খবর জানতো অতনুর কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব।

গেম খেলে সেই বিরাট রোজগার থেকে দামি বাইক কেনার পরিকল্পনা করেছিল মাধ্যমিক পরীক্ষার্থী অতনু। মাত্র ১৬ বছর বয়সেই লক্ষাধিক টাকার মালিক হয়ে গেছিল অতনু। তার পাড়ার বন্ধুদের থেকে এমনই তথ্য পেয়েছেন তদন্তকারীরা। এই বিপুল টাকা রোজগারের খবর কি অপহরণকারী বা আততায়ীদের কাছে ছিল? সেই দিকটি খতিয়ে দেখছে পুলিশ। কারণ, অতনুর মতো একজন মধ্যবিত্ত পরিবারের ছেলেকে মুক্তিপণের জন্য কেন অপহরণ করা হবে? দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টাও করছে পুলিশ।

অতনুর ঘনিষ্ঠ বন্ধুদের দাবি, গত ২২ আগস্ট ৫০ হাজার টাকা সঙ্গে করে নিয়েই বেরিয়েছিল অতনু। নতুন বাইক নিয়ে বাড়ি ফেরার কথা ছিল তার। বন্ধুদের দাবি, অতনুর পকেট এতটাই ভর্তি থাকতো যে সে রাস্তার ভিখারিকেও ১০০/২০০ টাকা অনায়াসে দিতে দ্বিধা করতো না। আবার অতনুর বাবার দাবি, তিনি ছেলেকে কখনও প্রয়োজনের বেশি হাতখরচ দিতেন না। তাহলে পকেট ভর্তি টাকা সে কোথায় পেতো? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই পুলিশ জানতে পারে অতনুর অনলাইন গেমের নেশা ও লক্ষ লক্ষ টাকা উপার্জনের গল্প।

আরও পড়ুন- পাখির চোখ পঞ্চায়েত ভোট, দত্তফুলিয়ায় বিজেপি ও সিপিএমকে ধুয়ে দিলেন কুণাল


Related articles

ঝাড়গ্রামে হাতির তাণ্ডব, ২৪ ঘণ্টায় জোড়া মৃত্যু! লোধাশুলিতে বন দফতরের গাড়ি ঠেলল ‘রামলাল’

ঝাড়গ্রামে ফের হাতির তাণ্ডব। ভাইরাল হল 'রামলাল'(Ramlal)-এর দাপটের ভিডিও। জঙ্গল এলাকার একটি গাড়িকে শুঁড় দিয়ে ঠেলে বেশ কিছুটা...

পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: জীবন-জীবিকা রক্ষায় গর্জে উঠল তৃণমূল

পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ নয়— এই দাবি নিয়ে প্রতিবাদে গর্জে উঠল তৃণমূল কংগ্রেস। গরিব মানুষের জীবন-জীবিকা রক্ষায় বৃহস্পতিবার...

এক ইমেলেই ৮ হাজার ছাঁটাই! জুকারবার্গের ‘সাফাই’ ঘিরে উত্তাল নেটদুনিয়া 

এপ্রিলের শুরুতে একটি ইমেলে কাজ হারিয়েছিলেন ওরাকেলের ৩০ হাজার কর্মী। ১ মাসের মধ্যেই বুধবার মার্ক জুকারবার্গের মেটা একসঙ্গে...

ভারতে হঠাৎ বন্ধ ‘ককরোচ জনতা পার্টি’র এক্স হ্যান্ডল! কিন্তু কেন?

রাতারাতি ১৫ মিলিয়ন ফলোয়ারের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে ব্যাঙ্গাত্মক রাজনৈতিক দল ‘ককরোচ জনতা পার্টি'। একাধিক প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় সরকারের...