Monday, May 18, 2026

দলের সাংগঠনিক বৈঠকে কী বার্তা দেবেন মমতা?

Date:

Share post:

আজ বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সাংগঠনিক বৈঠক করবেন তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। রাজ্যের সবক’টি সাংগঠনিক জেলার দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব ও পদাধিকারীদের ডাকা হয়েছে। এছাড়া বিধায়ক- সাংসদ-পঞ্চায়েত সমিতি , জেলা পরিষদের বাছাই করা সদস্যদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী বছর পঞ্চায়েত নির্বাচন।তার আগে দলকে আগামীর দায়িত্ব ও কর্তব্যের বার্তা দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:পুজোর আগে ৭-৮ সেপ্টেম্বর প্রশাসনিক ও দলীয় পর্যায়ে মেগা বৈঠক মমতার

১। দলের নেতা-নেত্রীদের বাংলার প্রতিটি কোনায় সাধারণ মানুষের সঙ্গে নিবিড় জনসংযোগের বার্তাও দেবেন তিনি।

২। রাজ্যজুড়ে যে উন্নয়নের পরিবেশ তৈরি হয়েছে সেই ক্ষেত্রকে আরও বিস্তৃত করার বার্তা থাকবে।অন্যদিকে,

৩। কেন্দ্রীয় সরকার যেভাবে প্রতিহিংসার রাজনীতি করছে , তদন্তকারী সংস্থাকে লেলিয়ে দিয়ে পিছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করতে চাইছে তার জোরদার মোকাবিলার বার্তাও দেবেন দলনেত্রী।

এই বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। গত বেশ কিছুদিন ধরে রাজ্যের বিভিন্ন সাংগঠনিক জেলা নেতৃত্বর সঙ্গে বৈঠক করেছেন। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে প্রয়োজনীয় নির্দেশও দিয়েছেন। নেতাজি ইন্ডোরের এই বৈঠকের নাম দেওয়া হয়েছে ‘বিশেষ অধিবেশন’।

আগামী বছর পঞ্চায়েত নির্বাচন হয়েছে ঠিকই, তবে লক্ষ্য ২০২৪। তাই এখন থেকেই দলের সাংগঠনিক শক্তিবৃদ্ধির দিকে নজর দিতে চাইছে দল। আজ নেতাজি ইন্ডোর উপচে পড়বে। গোটা আজ্যের সব জেলা থেকেই জনপ্রতিনিধি ও দলীয় নেতৃত্বরা আসবেন।

Related articles

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...