Wednesday, May 20, 2026

এই প্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রী দিল্লিতে অথচ বাংলাকে বাদ! কেন্দ্রের ভূমিকায় ক্ষুব্ধ মমতা

Date:

Share post:

এই প্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রী দিল্লি এসেছেন। অথচ বাংলাকে বাদ দেওয়া হল! কেন্দ্রের ভূমিকায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের অধিবেশন থেকে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
চারদিনের ভারত সফরে দিল্লি এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Seikh Hasina)। কিন্তু দ্বিপাক্ষিক আলোচনার পরিসরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে না রাখায় ক্ষুব্ধ মমতা। এদিন তিনি বলেন, “হাসিনাজি দিল্লিতে এসেছেন। আমার সঙ্গে ওনার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভাল। পুজোর সময়ে আমি ওনাকে চিঠি দিই। উনি আমাকে শাড়ি পাঠান। আম পাঠান, কখনও ইলিশ পাঠান। আমি শুনেছি, উনি এই সফরে আমার সঙ্গে দেখা করার জন্য ইচ্ছাপ্রকাশ করেছিলেন। কিন্তু দিল্লি তা শোনেনি। এই প্রথম দেখলাম বাংলাদেশের প্রধানমন্ত্রী দিল্লিতে এসেছেন, অথচ বাংলাকে বাদ দেওয়া হল।”

এরপরেই বিভিন্ন দেশে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানালেও, কেন্দ্রের বাধা দেওয়ার বিষয়ে তোপ দাগেন তিনি। মুখ্যমন্ত্রীর মতে, রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই এইসব করেছে কেন্দ্র। আগে তাঁর চিকাগো সফরে অনুমতি দেয়নি মোদি সরকার। চিন তাঁকে আমন্ত্রণ করলেও আপত্তি জানানো হয়। ইউএনের একটি সংস্থা বাংলাকে সাংস্কৃতিক পর্যটনে সেরার তকমা দিয়েছে। সেই পুরস্কার গ্রহণ করতে যাওয়ার প্রসঙ্গেই এই কথা জানান মমতা।

 

 

Related articles

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...