Friday, June 26, 2026

টি-২০ বিশ্বকাপের আগে এই দুই দেশের সঙ্গে প্রস্তুতি ম‍্যাচ খেলবে ভারতীয় দল

Date:

Share post:

এশিয়া কাপ (Asia Cup) থেকে ছিটকে গিয়েছে ভারতীয় দল (India)। সামনেই টি-২০ বিশ্বকাপ (T-20 World Cup)। তার আগে প্রস্তুতি সেরে নিতে চাইছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ বিশ্বকাপের আগে প্রস্তুতিতে কোনও রকম খামতি রাখতে চাইছে না রোহিত শর্মারা। তাই আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে দুই হেভিওয়েট দলের বিরুদ্ধে প্র্যাক্টিস ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া।

বৃহস্পতিবার আইসিসির তরফে আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে অংশগ্রহণকারী দলগুলির অনুশীলন ম্যাচের সূচি প্রকাশ করা হয়। সেই সূচি অনুযায়ী ভারত টুর্নামেন্টের আগে গা ঘামিয়ে নেবে আয়োজক দেশ তথা গত বারের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও গত বিশ্বকাপের রানার্স নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ভারত এই প্রস্তুতি  ম‍্যাচ দু’টি খেলবে ব্রিসবেনের গাব্বায়। ম্যাচগুলি শুরু হবে স্থানীয় সময় দুপুর ২টো অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী সকাল ৯টা ৩০ মিনিটে।

একনজরে টি-২০বিশ্বকাপের আগে ভারতের প্রস্তুতি ম্যাচের সূচি :

১৭ অক্টোবর: ভারত বনাম অস্ট্রেলিয়া (গাব্বা, সকাল ৯টা ৩০)।

১৯ অক্টোবর: ভারত বনাম নিউজিল্যান্ড (গাব্বা, সকাল ৯টা ৩০)।

আরও পড়ুন:এশিয়া কাপে ভারতের হার, আইসিসি টি-২০ র‍্যাঙ্কিং-এ কত নম্বর স্থানে বিরাট-রোহিতরা?

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...