Thursday, June 25, 2026

এশিয়া কাপে ভারতের হার, আইসিসি টি-২০ র‍্যাঙ্কিং-এ কত নম্বর স্থানে বিরাট-রোহিতরা?

Date:

Share post:

এশিয়া কাপ ( Asia cup) থেকে ছিটকে গেলেও, আইসিসি টি-২০ (ICC T-20)  র‍্যাঙ্কিং-এ উন্নতি রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিদের (virat Kohli)। টি-২০ ক্রিকেটে আইসিসির ক্রমতালিকায় বুধবার ১৪ নম্বরে উঠে এলেন ভারত অধিনায়ক। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪১ বলে ৭২ রান করেন রোহিত। এশিয়া কাপে দু’টি অর্ধশতরান করে বিরাট কোহলি উঠে এসেছেন ২৯তম স্থানে। যদিও র‍্যাঙ্কিং- এ একধাপ নেমে গেলেন সূর্যকুমার যাদব। চতুর্থ স্থানে তিনি।

সদ‍‍্য প্রকাশিত আইসিসি টি-২০ র‍্যাঙ্কিং-এ ৮১৫ রান নিয়ে শীর্ষে রয়েছেন মহম্মদ রিজওয়ান। বাবর আজমকে সরিয়ে এক নম্বরে উঠে এসেছেন তিনি। পাকিস্তান অধিনায়ক নেমে গিয়েছেন দ্বিতীয় স্থানে। বাবরের পয়েন্ট ৭৯৪। বোলারদের মধ‍্যে শীর্ষে অস্ট্রেলিয়ার জস হ্যাজেলউড। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার তাবরাইজ শামসি। আফগানিস্তানের রসিদ খান রয়েছেন চতুর্থ স্থানে। তাঁর থেকে এক পয়েন্ট বেশি নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন আদিল রসিদ। এদিকে আট ধাপ উঠে ৫০তম স্থানে ভারতের রবিচন্দ্রন অশ্বিন। ২৮ ধাপ উপরে উঠে ৬২তম স্থানে অর্শদীপ সিং।

অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে মহম্মদ নবি। দ্বিতীয় স্থানে শাকিব আল হাসান। তৃতীয় স্থানে মইন আলি। পঞ্চম স্থানে ভারতের হার্দিক পান্ডিয়া।

আরও পড়ুন:এএফসি কাপে বুধবার ঘরের মাঠে লজ্জার হার এটিকে মোহনবাগানের, ম‍্যাচ শেষে কী বললেন বাগান কোচ?

 

 

Related articles

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...

১৫ বছরের যাত্রাপথে ইতি, চ্যানেলের বিরুদ্ধে বিস্ফোরক রচনা

অপেশাদার মানসিকতা! ১৫ বছরের যাত্রাপথে 'এন্ডিং লাইন' রচনার (Rachana Banerjee)। রাজনৈতিক ক্যারিয়ারের মাঝেও সময় বের করে এপিসোড ব্যাঙ্কিং...

শূন্য পদে নিয়োগ, রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্বে কৃষ্ণ গুপ্তা

রাজ্যের বিভিন্ন পুরসভার নির্বাচন (Municipal Elections) আয়োজনের প্রস্তুতির মধ্যেই প্রশাসনিক ক্ষেত্রে বড় সিদ্ধান্ত। রাজ্য নির্বাচন কমিশনের (State Election...

প্রবল বৃষ্টিতে ব্যাহত তারাতলার বিপর্যয়ের উদ্ধারকাজ

তারাতলায় (Taratala) উদ্ধার অভিযানের মধ্যেই নতুন চ্যালেঞ্জ হয়ে উঠল আবহাওয়া (Weather)। বৃহস্পতিবার (Thursday) দুপুরে আচমকা ঘন কালো মেঘে...