আজ বিধাননগর এমপি-এমএলএ আদালতে মঙ্গলকোট মামলার শুনানি। আদালতে হাজিরা দিতে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে সকাল সকাল আসানসোল থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন অনুব্রত মণ্ডল। শুক্রবার সকালে আসানসোল সংশোধনাগার থেকে কলকাতার উদ্দেশে রওনা দেওয়ার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। তিনি বলেন, “জেলে কন্টিনিউ কেউ থাকে না, ছাড়া পায়। নিশ্চয়ই ছাড়া পাব, ছাড়া পেলে যাব।”

আরও পড়ুন:জেল হেফাজত শেষ, আজ ফের অনুব্রতকে আদালতে পেশ

এদিন রীতিমতো খোশমেজাজে দেওয়া যায় তাঁকে। বাম আমলের একটি পুরনো মামলায় বিধাননগরে এমপি-এমএলএ আদালতে পেশ করার জন্য সাতসকালে আসানসোল সংশোধনাগার থেকে কলকাতায় আনা হচ্ছে অনুব্রতকে। জেল থেকে বেরোনোর পর গাড়িতে ওঠার সময় সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন তিনি।যদিও প্রথমটাই কথা বলতে চাননি।

প্রসঙ্গত, বাম আমলে মঙ্গলকোট বিস্ফোরণে রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়। এই ঘটনায় সেই সময় নাম জড়ায় অনুব্রতর। প্রথমে এই মামলা কাটোয়া আদালতে বিচারাধীন ছিল। পরে এমপি এমএলএ আদালতে পাঠানো হয়। গত ২৫ আগস্ট বিধাননগর আদালতে অনুব্রতর প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু হয়। এরপর ১ সেপ্টেম্বর আদালতে হাজিরা দেয় অনুব্রত সহ মোট ১৪ জন অভিযুক্ত। তথ্য, প্রমাণ যাচাইয়ের পর আজ ফের শুনানির দিন ধার্য করেন বিচারপতি।












