Sunday, March 15, 2026

Student Cradit Card: নভেম্বরের মধ্যে ৫০ হাজারের টার্গেট বেঁধে দিল নবান্ন

Date:

Share post:

ইতিমধ্যেই রাজ্যের ৩৫ হাজার পড়ুয়াকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড(Student Cradit Card) দিয়েছে রাজ্যসরকার। তাঁরা উচ্চ শিক্ষার জন্য ঋণও পেয়েছেন। অভিনব এই প্রকল্পের সুবিধাভোগীর সংখ্যা এবার ৫০ হাজারে নিয়ে যেতে উদ্যোগী হল রাজ্যসরকার। এই লক্ষ্যে নবান্নের(Nabanna) তরফে টার্গেট বেধে দেওয়া হল নভেম্বরের মধ্যে আরও ১৫ হাজার পড়ুয়াকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আওতায় আনতে হবে। শুক্রবার প্রথম সারির ব্যাংকগুলির(Bank) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে এই বার্তাই দিলেন রাজ্যের অর্থ সচিব মনোজ পন্থ।

কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হচ্ছে চলতি মাস থেকে। নতুন আবেদনকারী এই সকল পড়ুয়ারা যাতে ঋণ পায় তা নিশ্চিত করতে বলা হয়েছে। জানা গিয়েছে, বৈঠকে অনেক বিষয়ের মধ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের বিষয়টিও ছিল। বলা হয়েছে, নভেম্বরের মধ্যে ১৫ হাজার নতুন ক্রেডিট কার্ড দেওয়ার পাশাপাশি বকেয়া স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদনগুলি দ্রুত পূরণের কথা বলা হয়েছে ব্যাংকগুলিকে। সেই সঙ্গে মঞ্জুর না হওয়া এবং ঝুলে থাকা আবেদনগুলি অডিট করার জন‌্য ব্যাংকগুলিকে অভ্যন্তরীণ কমিটি তৈরিরও পরামর্শ দেওয়া হয়েছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে পড়ুয়াদের ঋণ দেওয়ার পরিমাণ বাড়ানোর কথাও বলা হয়েছে।

উল্লেখ‌্য, পড়ুয়ারাদের উচ্চশিক্ষার স্বার্থে রাজ‌্য সরকার একাধিক স্কলারশিপের ব‌্যবস্থা করেছে। তপশিলী জাতি উপজাতি থেকে জেনারেল ক‌্যাটেগরির পড়ুয়া, সবার জন‌্যই আর্থিক বৃত্তির ব‌্যবস্থা করেছেন মুখ‌্যমন্ত্রী। আগে উচ্চ শিক্ষার জন্য ব্যাঙ্ক থেকে ঋণ পেতে যথেষ্ট সমস্যায় পড়তে হত পড়ুয়াদের। এই সমস্যা দূর করতে উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চালু করেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড। যার মাধ্যমে অতি সহজে উচ্চ শিক্ষার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পায় পড়ুয়ারা।

spot_img

Related articles

বলিউডে শোকের ছায়া, প্রয়াত আটের দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা

৭২ বছর বয়সে প্রয়াত বলিউডের এককালের সুন্দরী অভিনেত্রী মধু মালহোত্রা (Madhu Malhotra)। রবিবার সকালে বর্ষীয়ান অভিনেত্রীর(Bollywood actress) মৃত্যুর...

কাশ্মীরে গুলির লড়াই, সেনার এনকাউন্টারে মৃত পাক জঙ্গি

রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার রাত থেকে সেনা - জঙ্গির  গুলির লড়াই । সূত্রের খবর, লড়াইয়ের মধ্যেই ভারতীয় সেনার (indian...

রাজ্যে তিন দফায় নির্বাচনের সম্ভাবনা, খবর কমিশন সূত্রে

রবিবার ছুটির দিনে নির্বাচন ঘোষণার পথে নির্বাচন কমিশন। দিল্লি থেকে বিকাল ৪টের সময় সাংবাদিক বৈঠক করে দেশের ৫...

রবিবাসরীয় মহানগরীতে কালবৈশাখীর সর্তকতা! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় 

ছুটির দিনে ৭০ কিলোমিটার বেগে ঝড় সঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস (Rain with Thunderstorm alert) কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক...