Monday, May 18, 2026

২০ কোটি টাকা মুক্তিপণ দাবি, টাকা না মেলায় ৭ বছরের নাবালককে খুন

Date:

Share post:

৭ বছরের নাবালককে(Minor Boy) অপহরণ করে পরিবারের কাছে ২০ কোটি টাকা মুক্তিপণ দাবি। আর সেই টাকা না দেওয়ায় খুন করা হল নাবালককে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুনের(Pune) পিঁপড়ি ছিঁচোয়ায়। নৃশংস এই হত্যার ঘটনা প্রকাশ্যে আসার পর ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অবশ্য এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত অভিযুক্তদের ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ(Police)।

নাবালকের পরিবার সূত্রে জানা গিয়েছে, ৮ সেপ্টেম্বর নিখোঁজ হয় ওই বালক। সেই রাতেই পুলিশে ডায়রি করেন তার বাবা। এরপর সেদিন রাতেই ২০ কোটি টাকা মুক্তিপণ চেয়ে ফোন আসে তাঁর পরিবারের কাছে। জানানো হয়, ২০ কোটি টাকা না দিলে তাঁদের ছেলেকে খুন করা হবে। এরপর ফের পুলিশের কাছে এই অপহরণ ও মুক্তিপণের বিষয়টি জানায় নাবালকের পরিবার। থানায় অভিযোগ জানানোর পর গোটা ঘটনার তদন্তে নামে পুলিশ। যদিও মুক্তিপণ না পেয়ে ততক্ষণে ওই বালককে খুন করে অপহরণকারীরা।

পুলিশ সূত্রে খবর, গোটা ঘটনার তদন্তে নেমে দু’জনের নাম পায় পুলিশ। অভিযুক্ত ওই দু’জনই মৃতের পরিবারের প্রতিবেশী। ইতিমধ্যেই তাদের গ্রেফতার করেছে পুলিশ। জেরায় দুই অভিযুক্ত স্বীকার করে নিয়েছে, টাকা না দেওয়ার জন্য ওই বালককে খুন করে তারা।

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...