Friday, June 26, 2026

‘কোহলি অনেক বেশি দক্ষ ক্রিকেটার’, বিরাটের শতরানের পর প্রশংসায় মহারাজ

Date:

Share post:

এবার বিরাট কোহলির (Virat Kohli) শতরান প্রসঙ্গে মুখ খুললেন বিসিসিআই প্রেসিডেন্ট (BCCI) সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে শতরান করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। দীর্ঘদিন দিন বাদে তিন সংখ‍্যায় রান পেয়েছেন তিনি। আর এতেই খুশি মহারাজ। বললেন, তাঁর থেকেও কোহলি অনেক বেশি দক্ষ ক্রিকেটার।

এদিন এক সাক্ষাৎকারে সৌরভ গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হয় দু’জনের তুলনা নিয়ে। সেই প্রসঙ্গে মহারাজ বলেন,” ক্রিকেটার হিসাবে কে কতটা দক্ষ সেই তুলনাই হতে পারে। মনে করি, ও আমার থেকে বেশি দক্ষ। আমরা দু’জনে আলাদা প্রজন্মে খেলেছি। দু’জনেরই অনেক ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে। আমি একটা প্রজন্মে খেলে এসেছি। ও এখনও খেলে চলেছে। হয়তো আমার থেকেও বেশি ম্যাচ খেলে ফেলবে। এখন ম্যাচের সংখ্যার বিচারে ওর থেকে আমি বেশি খেলেছি। তবে আমার বিশ্বাস, কোহলি সেটা টপকে যাবে দ্রুত। ও অসাধারণ ক্রিকেটার।’

আরও পড়ুন:জাতীয় গেমসে অংশ নেবেন না নীরজ চোপড়া, পিভি সিন্ধুরা

 

 

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...