Monday, March 16, 2026

রাজ্য পুলিশে রদবদল, ব্যারাকপুরের নতুন সিপি হলেন অলোক রাজোরিয়া

Date:

Share post:

ফের পুলিশের শীর্ষস্তরে বদল। এবার বদল হল ব্যারাকপুরের পুলিশ কমিশনার (Barrackpore Police Commissioner)। ব্যারাকপুরের পুলিশ কমিশনার অজয় কুমার ঠাকুরের (Ajay Kumar Thakur) জায়গায় এলেন অলোক রাজোরিয়া (Alok Rajoria)। বর্ধমান অঞ্চলের DIG ছিলেন অলোক রাজোরিয়া। এবার তাঁকে DIG পদমর্যাদায় ব্যারাকপুরের পুলিশ কমিশনার করা হল। শনিবারই এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। এবার থেকে অজয়কুমার ঠাকুর ডিআইজি সিভিল ডিফেন্সের দায়িত্ব সামলাবেন।

আরও পড়ুন- দুর্বারের Millennium Post কিনছেন সত্যম?

পাশাপাশি বদল করা হয়েছে আইপিএস শ্যাম সিংকে। এতদিন ডিআইজি সিভিল ডিফেন্স, হেড কোয়ার্টার সিউড়িতে ছিলেন তিনি। তাঁকে পাঠানো হল ডিআইজি বর্ধমান রেঞ্জে।


spot_img

Related articles

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...