Tuesday, June 16, 2026

৭টা ট্রেন ভাড়া! বিজেপির নবান্ন অভিযানের খরচ শুনে চক্ষু চড়কগাছ

Date:

Share post:

নির্বাচনে হালে পানি না পেয়ে এবার শুধু ভেসে থাকার চেষ্টা করছে বিজেপি (BJP)। আর তা করতে নাকি জলের মতো টাকা খরচ করতেও পিছপা হচ্ছে না গেরুয়া শিবির। সূত্রের খবর, নবান্ন অভিযানের আয়োজনে পাঁচ কোটি টাকারও বেশি খরচ করছে তারা। একটি কর্মসূচির জন্য এত বিপুল টাকা খরচ করা নিয়ে বিজেপির অন্দরেই মতবিরোধ দেখা দিয়েছে।

অভিযানের দায়িত্বে থাকা এক বিজেপি নেতা বলছেন, এই অভিযানকে সফল করে তুলতে সবমিলিয়ে প্রায় ৫ কোটি ৭ লক্ষ টাকা খরচ হচ্ছে। প্রাথমিক ভাবে এমনই হিসেব করা হয়েছে। তবে খরচ আরও বাড়তে পারে। নবান্ন (Nabanna) অভিযানে কর্মী-সমর্থকদের আনার জন্য মোট সাতটা ট্রেন (Train) ভাড়া করা হয়েছে। যারা আনুমানিক মূল্য কোটি টাকার উপর। প্রচুর বাস (Bus) ভাড়া করা হচ্ছে। তার জন্য খরচ হচ্ছে ৮০-৯০ লক্ষ টাকা। এর সঙ্গে আছে নেতাদের জন্য বিলাসবহুল গাড়ি। সপ্তাহ দুয়েক আগেই রাজারহাটের বৈদিক ভিলেজে প্রায় তিন কোটি টাকা খরচ করে প্রশিক্ষণ শিবির করা হল। নিট ফল শূন্য। তারপরই ফের নবান্ন অভিযান। দলের একাংশ বলছে, একে তো প্রতিদিনই রাজ্যে দলের সমর্থন কমছে। কর্মীই খুঁজে পাওয়া যায় না। সেখানে এই বিপুল পরিমান টারা খরচ করার যুক্তি কী!

উত্তরবঙ্গ থেকে ১৫ থেকে ২০ হাজার লোক আনার টার্গেট রাখা হয়েছে। তার জন্যও আবার ভাড়া করা ট্রেন। কলকাতার আশপাশ থেকেও লোকজনের আসবেন বাস, ট্রাক, ম্যাটাডোরে। তাছাড়াও সোমবার রাত থেকে নিয়ে মঙ্গলবার রাত পর্যন্ত কর্মী-সমর্থকদের থাকা ও খাওয়ার এলাহি আয়োজন করতেও বিরাট অঙ্কের টাকা খরচ করা হচ্ছে। নিশ্চিত ফ্লপ শো-কে হিট করাতে চেষ্টার ত্রুটি রাখছে না বঙ্গ বিজেপি।

আরও পড়ুন- দুর্বারের Millennium Post কিনছেন সত্যম?

Related articles

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...

FIFA World Cup: মিশরের বিরুদ্ধে ড্র বেলজিয়ামের, নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

বিশ্বকাপের(FIFA World Cup) প্রথম ম্যাচেই আটকে গেল বেলজিয়াম(Belgium)। মিশরের(Egypt) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল বেলজিয়াম। ১ পয়েন্ট নিয়েই...

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...