Wednesday, June 17, 2026

তৃণমূল কাউন্সিলরের ছেলের রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ

Date:

Share post:

শনিবার দিনভর সংবাদের শিরোনামে ছিল গার্ডেনরিচ। আর শনিবার রাতেই গার্ডেনরিচেই ঘটে গেল একটি মর্মান্তিক ঘটনা। তৃণমূল কাউন্সিলরের ছেলের রহস্যমৃত্যু ঘটল গার্ডেনরিচেই। জানা গিয়েছে, কলকাতা পুরসভার ১৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জিত শীলের ছেলে পিন্টু শীলের রহস্যমৃত্যু ঘটেছে।

আরও পড়ুন:গার্ডেনরিচে উদ্ধার টাকার পাহাড়! গেমিং অ্যাপের মাধ্যমে বহু কোটি টাকা আত্মসাতের অভিযোগ

পুলিশ সূত্রের খবর, শনিবার রাত সাড়ে বারোটা নাগাদ নিজের অফিসেই পিন্টুর ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। এরপরই মৃতের পরিবারকে খবর দেওয়া হয়। খবর যায়  পুলিশের কাছেও।  প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান আত্মহত্যা করেছে পিন্টু শীল। যদিও আত্মহত্যার পেছনে কোনও যুক্তিসঙ্গত কারণ খুঁজে পায়নি পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে মেটিয়াবুরুজ থানার পুলিশ।

এখনও পর্যন্ত জানা গিয়েছে, মৃত পিন্টু শীল নির্মাণ ও প্রোমোটিং সংক্রান্ত কাজকর্ম করতেন। সেই অফিস থেকেই উদ্ধার হয় দেহ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই অফিসে কয়েকজন তাঁকে ডাকতে এসেছিলেন। তখনই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়ে গিয়েছিল পিন্টুকে। সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয়দের একাংশ জানাচ্ছেন, কোনও সুইসাইড নোট চোখে পড়েনি তাঁদের। আবার অন্য অংশের মতে, তাঁরা প্রথমে কিছু টের পাননি। পিন্টুর স্ত্রী ও দুই সন্তানকে দেখে ছুটে আসেন সকলে। তারপরই বিষয়টি প্রকাশ্যে আসে। এরপরই খবর দেওয়া হয় পুলিশে। যদিও মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে।

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...