Sunday, May 17, 2026

পাহাড়ে চা সম্মেলনে যোগ দেওয়ার পথে ‘মায়ের’ আশীর্বাদ নিতে সেবক কালীবাড়িতে অভিষেক

Date:

Share post:

মালবাজারে শনিবার তৃণমূলের চা শ্রমিক সংগঠনের সম্মেলন শুরু হয়েছে। উদ্বোধন করেছেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক। আজ সম্মেলনের প্রকাশ্য সভায় বক্তব্য রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।রবিবার চা সম্মেলনে যোগ দিতে আসার পথে মন্দিরে পুজো দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি পৌঁছে যান সেবক কালীবাড়িতে। সেখানেই ভক্তিভরে পুজো দিয়ে মায়ের আশীর্বাদ নেন তিনি।

আরও পড়ুন- রাহুলের জন্য তামিল পাত্রী, হঠাৎ বিয়ের প্রস্তাব পেলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি
উত্তরবঙ্গে তাঁর আসা নিয়ে দলীয় কর্মী সমর্থকদের উন্মাদনা তুঙ্গে।এদিন আসার পথে রাস্তায় একাধিক জায়গায় দাঁড়িয়েছে তাঁর কনভয়। শিলিগুড়ি থেকে মালবাজার গোটা রাস্তা সাজানো হয়েছে অভিষেক বন্দোপাধ্যায়ের নানা পোস্টার দিয়ে। বিভিন্ন চা-বাগানের শ্রমিকরাও রাস্তার পাশে ভিড় জমিয়েছিলেন প্রিয় নেতাকে একবার চোখের দেখা দেখতে ও অভিবাদন জানাতে। কাছে আসার সুযোগ হাত ছাড়েননি কেউ। অনেকেই সুযোগ খুঁজেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাদের সমস্যার কথা সরাসরি জানাতে।

আরও পড়ুন- Dengue: উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ১২
তৃণমূলের একাধিক চা শ্রমিক সংগঠনকে এক ছাতার তলায় আনার পরে, প্রথম কেন্দ্রীয় সম্মেলনে যোগ দিতে উত্তরবঙ্গে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার সন্ধ্যা নাগাদ বিশেষ বিমানে বাগডোগরা বিমানবন্দরে নামেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক। অভিষেককে স্বাগত জানান শিলিগুড়ির জেলা তৃণমূল সভাপতি পাপিয়া ঘোষ ও অন্যান্যরা। অভিষেককে স্বাগত জানাতে বিমানবন্দরে এবং শিলিগুড়ির রাস্তায় তৃণমূল কর্মীদের ভিড় উপচে পড়েছিল। হিলকার্ট রোডের একটি হোটেলে পৌঁছনোর পরে, জেলা নেতাদের সঙ্গে বৈঠকে বসেন অভিষেক। সে বৈঠকে ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেবও।

Related articles

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...

বিজয় উৎসবের পরেই রণক্ষেত্র সন্দেশখালি! নব্য-আদি দ্বন্দ্বে আক্রান্ত বিজেপি কর্মীরাই

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের রেশ কাটতে না কাটতেই এবার তীব্র দলীয় কোন্দলে রক্ত ঝরল সন্দেশখালিতে। ভোটের ফল বেরোনোর...