Monday, June 22, 2026

ফের সেরার সেরা বাংলা, পড়ুয়া-শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজ্যের মুকুটে নয়া পালক। বাংলার শিক্ষাব্যবস্থাকেও স্বীকৃতি দিল কেন্দ্রের NCERT। অনান্য রাজ্যের তুলনায় পারফরম্যান্স বা মেধার ভিত্তিতে শীর্ষে বাংলার পড়ুয়ারা। শিক্ষামন্ত্রকের নয়া এই সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। রাজ্যের এই পারফরম্যান্সে খুশি রাজ্যের মুখ্যমন্ত্রীও। একটি টুইটবার্তায় রাজ্যের পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:গরু পাচার কাণ্ড, শুভেন্দু সম্পর্কে জানতে মুর্শিদাবাদের পুলিশ সুপারকে চিঠি সিআইডির

টুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, খুব আনন্দ ও গর্বের সঙ্গে আমি জানাচ্ছি যে পড়ুয়াদের গ্লোবাল প্রফিশিয়েন্সি লেভেলের উপরে দেশের যে সব রাজ্য, রয়েছে, তার মধ্যে প্রথম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ।”

পাশপাশি মুখ্যমন্ত্রী আরও একটি টুইট করেছেন। সেখানে তিনি লিখেছেন, “সম্প্রতি এনসিইআরটি-র সমীক্ষায় এটি উঠে এসেছে এবং এটি প্রকাশ করেছে দেশের শিক্ষা মন্ত্রক। সব পড়ুয়া, অভিভাবক ও শিক্ষকদের আমি অভিনন্দন জানাচ্ছি। শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা যেন আমাদের কোনওদিন থেমে না যায়।”

শিক্ষামন্ত্রকের তরফে NCERT একটি সমীক্ষা করে। তাতেই দেখা যায়, দেশের মধ্যে শ্রেষ্ঠস্থান অধিকার করেছে বাংলা। আন্তর্জাতিক দক্ষতার সূচকের নিরিখে সংখ্যাতত্ত্বে (Foundational numeracy) বাংলার পড়ুয়াদের মেধাবৃত্তি অনেকটাই বেশি। রিপোর্টটি প্রকাশ করেছে শিক্ষামন্ত্রক।

Related articles

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...