Saturday, May 30, 2026

Cooch Behar: মিছিলের নামে শীতলকুচিতে অশান্তি তৈরির চেষ্টা বিজেপির

Date:

Share post:

নবান্ন অভিযানের আগে শান্ত শীতলকুচিকে (Sitalkuchi) অশান্ত করার চেষ্টায় আজ রাস্তায় নামল বিজেপি (BJP)। রবিবার শীতলকুচি বাজারে বিজেপির মিছিলে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল। মুহুর্মুহু বোমাবাজিতে কেঁপে উঠল এলাকা। উদ্দেশ্য প্রণোদিতভাবে উত্তেজনার পরিস্থিতি তৈরি করে ছুটির দিনে খবরের শিরোনামে আসার চেষ্টা বিজেপির বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আগামী ১৩ সেপ্টেম্বর নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিজেপি । তার আগেই জেলায় জেলায় মিছিলের নামে নিজেদের মধ্যে অশান্তি পাকিয়ে তৃণমূলকে দোষারোপ করার অপচেষ্টা করে চলেছে ভারতীয় জনতা পার্টি। আজ রবিবার জলপাইগুড়ি জেলার মালবাজারে উপস্থিত হয়ে যখন নয়া তৃণমূলের ব্যাখ্যা দিচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন লাইমলাইটে আসার চেষ্টায় অকারণে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে বিজেপি। পদ্ম শিবিরের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)তৃণমূলের দিকে মিথ্যে অভিযোগ করে বলেন যে তাঁদের মিছিলে হামলা করা হয়েছে। এলাকার মানুষ যথেষ্ট বিরক্ত বিজেপি কর্মী সমর্থকদের এই আচরণে। এই প্রসঙ্গে মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha) স্পষ্ট করে জানিয়ে দেন এই অশান্তিতে কোনও ভাবেই তৃণমূল যুক্ত নয়। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মালবাজারের সভা নিয়ে ব্যস্ত তৃণমূল। পাত্তা না পেয়ে এইসব কাজ করে আলোচনায় আসতে চাইছে গেরুয়া শিবির।

 

Related articles

খুনের চেষ্টা! অভিষেকের উপর হামলায় সরব অখিলেশ, বিজেপির বিরুদ্ধে সরব খাড়গে

রাজ্যে বিজেপি সুশাসনের দাবি জানাচ্ছে প্রতিদিন। বিজেপি রাজ্য সভাপতি থেকে মুখ্যমন্ত্রী দাবি করছেন রাজ্য়ে কোনও ভোট পরবর্তী হিংসার...

সোনারপুরে চূড়ান্ত অব্যবস্থা: মৃত দলীয় কর্মীর বাড়ির পথে বিজেপি কর্মীদের হেনস্থা অভিষেককে

ঘোষিত কর্মসূচিতে যাওয়ার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আভাস দিয়েছিলেন সোনারপুরে অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা চলছে। তা সত্ত্বেও ঘোষিত কর্মসূচি...

দিল্লিতে বানচাল পাকিস্তানি হামলার ছক! পুলিশের জালে ৯ সন্দেহভাজন জঙ্গি

দিল্লি (Delhi), মুম্বইসহ একাধিক মেট্রো শহরে (Metro City) বড়সড় জঙ্গি হামলার ছক বানচাল করল দিল্লি পুলিশের স্পেশাল সেল...

পেট্রোল-ডিজেলের পর বিদ্যুৎ! সারচার্জের নামে যোগীরাজ্যে ১০ শতাংশ বাড়ছে মাশুল

একের পর এক মূল্যবৃদ্ধির চাপে নাজেহাল সাধারণ মানুষ। পশ্চিম এশিয়ার (West Asia) অস্থিরতার কারণে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির ধাক্কা...