Saturday, June 6, 2026

অলাভজনক স্টেশনে আর দাঁড়াবে না দূরপাল্লার ট্রেন

Date:

Share post:

লোকসানের বহর কমাতে চাইছে রেল। যেসব স্টেশনে কম যাত্রী ওঠানামা করেন সেখানে আর ট্রেন থামাতে রাজি নয় রেল মন্ত্রক (Rail Ministry)। আসলে যে সব রুটে ট্রেন (Train) চালিয়ে লোকসান (Loss) দিন দিন বাড়ছে, সেখানে ট্রেন না থামানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েই ফেলেছে রেল (Indian Railways)। ইতিমধ্যেই তালিকা তৈরি করে ফেলা হয়েছে অলাভজনক(Unprofitable Station) স্টেশনের।

রেল মন্ত্রকের নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, যে-সব স্টেশনে কোনও একটি ট্রেনের সংরক্ষিত শ্রেণিতে ৫০০ কিলোমিটার দূরত্বের জন্য অন্তত ৪০টি টিকিট বা তার সমমূল্যের অন্য কোনও টিকিট বিক্রি হয় না, সেগুলিই অলাভজনক। মেল এবং এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে ধাপে ধাপে ওই সব স্টেশনে ট্রেন থামানো বন্ধ করে দেবে রেল।

রেলের একাধিক আঞ্চলিক দফতর ইতিমধ্যে সেই নির্দেশ রূপায়ণের কাজ শুরু হয়ে গিয়েছে। এ রাজ্যেও পূর্ব, দক্ষিণ পূর্ব ও উত্তর সীমান্ত রেলের অনেক ছোট এবং মাঝারি স্টেশন ওই তালিকায় আসতে চলেছে। সেই সঙ্গে রাতে বা খুব ভোরের দিকে দূরপাল্লার ট্রেনকে (Express Train) আর নতুন কোনও স্টেশনে দাঁড়ানোর অনুমতি দিতে চান না রেল কর্তৃপক্ষ।

এছাড়া যে সব শাখায় ট্রেনকে জায়গা দেওয়ার ক্ষমতা ৯০ শতাংশে পৌঁছে গিয়েছে, সেখানেও অতিরিক্ত স্টেশনে দাঁড়ানোর অনুমতি দেওয়া হবে না বলে সাফ জানানো হয়েছে রেলের তরফে।

আরও পড়ুন- ২টি গাড়িতে চড়ে অপহরণ! জেরায় চাঞ্চল্যকর স্বীকারোক্তি সত্যেন্দ্রর

 

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...