Wednesday, May 6, 2026

ইডির বিরুদ্ধে আদালত অবমাননা মামলা করলেন মেনকা গম্ভীর

Date:

Share post:

মধ্যরাতে ইডির তলব নোটিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে। ইডির নোটিশ পেয়ে বৃষ্টি মাথায় নিয়েই মাঝরাতে সিজিও কমপ্লেক্সে হাজির মেনকা। সঙ্গে আইনজীবী। যদিও ইডি দফতরে গিয়ে অনেক ডাকাডাকি করে কারও দেখা পাননি তিনি। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর ফিরে যান মেনকা। সবমিলিয়ে এক নাটকীয় পরিস্থিতির সাক্ষী ছিল রবিবার মধ্যরাতের সিজিও কমপ্লেক্স।

এমন ঘটনার পর ইডির তরফ থেকে অবশ্য স্বীকার করে নেওয়া হয়েছে মেনকা গম্ভীরকে দেওয়া নোটিশে বিভ্রান্তি ছিল। ভুলটা তাদের তরফেই। নোটিশে টাইপের গন্ডগোল ছিল। “12.30 AM” ভুল টাইপ হয়েছিল। ভুল সংশোধন করে এখন নতুন নোটিশ ইস্যু করা হয়েছে। যেখানে উল্লেখ আজ, সোমবার বেলা সাড়ে ১২টার মধ্যে মেনকাকে হাজিরা দিতে হবে। সেইমতো তিনি সোমবার দুপুরে ইডি দফতরে যান।

প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকাকে গত, শনিবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে বাধা দেয় ইডি। অভিযোগ, বিদেশ যাওয়ার সময় কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা বাধা দেন তাঁকে। একটি মানি লন্ডারিং মামলায় তদন্তে যোগ দেওয়ার জন্য সমন হস্তান্তর করা হয় তাঁকে। কেন্দ্রীয় তদন্ত সংস্থা তাঁর বিরুদ্ধে লুক আউট সার্কুলারও জারি করে। যার ভিত্তিতেই অভিবাসন দফতর তাঁর ছাড়পত্র প্রত্যাখ্যান করে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁকে বাধা দেয়।

ইডির এমন আচরণের জন্য এবার পাল্টা কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করলেন মেনকা গম্ভীর। শনিবার ব্যাংকক যাওয়ার পথে আটকায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালতের এমন নির্দেশ না থাকা সত্বেও তদন্তকারী সংস্থার এমন পদক্ষেপ আদালত অবমাননার সামিল বলেই দাবি তাঁর আইনজীবীর। সোমবার হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের বেঞ্চে মামলাটি দায়ের করেন মেনকা গম্ভীর। পরবর্তী শুনানি বৃহস্পতিবার।

 

Related articles

IFA U-13 Football: সোনারপুর ডায়নামিকের বিরুদ্ধে ড্র মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়নের

প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় খেলায় আটকে গেল মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়ন। আইএফএ (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের...

পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে রেকর্ড থাকুক: মমতা, নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে যাবে তৃণমূল

নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে দল। বুধবার কালীঘাটে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে জানালেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

ভোট-পরবর্তী অশান্তিতে ২০০ FIR, ৪৩৩ জন গ্রেফতার: আইন হাতে তুলে না নেওয়ার বার্তা DGP-র

ভোট-পরবর্তী অশান্তিতে মোট ২০০টি এফআইআর (FIR) হয়েছে। তার জেরে ৪৩৩ জনকে গ্রেফতার ও কমপক্ষে ১১০০ জনকে আটক করা...

বিজেপিকে শুভেচ্ছা দেবের! কী জানিয়েছেন তৃণমূল সাংসদ

রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসছে বিজেপি (BJP)। চলছে পালাবদলের রাজনীতি। এর মধ্যেই তৃণমূল সাংসদ-অভিনেতা দেবের (MP-Actor Dev) একটি পোস্ট...