Saturday, May 16, 2026

‘শামি আমার দলে মাস্ট’, শামিকে নিয়ে বললেন শ্রীকান্ত

Date:

Share post:

গতকাল রাতেই টি-২০ বিশ্বকাপের (T-20 World Cup) জন‍্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড ( BCCI) । সেই দলে চোট সারিয়ে সুযোগ পেয়েছেন যশপ্রীত বুমরাহ, হর্ষল প‍্যাটেল। তবে ১৫ জনের দলে জায়গা হয়নি মহম্মদ শামির। রিজার্ভ দলে রাখা হয়েছে তাকে। আর তার পরই নেট পাড়ায় ক্ষোভ উগড়ে দিচ্ছেন নেটিজেনরা। সকলেরই দাবি, শামিকে টি-২০ বিশ্বকাপের দলে না রেখে বড় ভুল করল ভারত। আর শামিকে দলে নেওয়া নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক কৃষ্ণমাচারি শ্রীকান্ত। বললেন, আমি সম্ভবত হর্ষল প্যাটেলের পরিবর্তে শামিকেই দলে রাখতাম।

এক সাক্ষাৎকারে শ্রীকান্ত বলেন,”আমি যদি নির্বাচক কমিটির চেয়ারম্যান হতাম, তবে অবশ‍্যই শামিকে দলে রাখতাম। আমরা অস্ট্রেলিয়ায় খেলছি, সেখানে আসল লড়াই হয়েছিল। কারণ সেখানে বোলাররা বাউন্স পেয়েছে। শামি কিন্তু প্রথম দিকে উইকেট নিতে পারে। তাই আমি সম্ভবত হর্ষল প্যাটেলের পরিবর্তে শামিকেই দলে রাখতাম।’

এর পাশাপাশি তিনি আরও বলেন,”নিঃসন্দেহে হর্ষল প্যাটেল একজন ভাল বোলার, এতে কোন সন্দেহ নেই। তবে মহম্মদ শামি সঠিক লোক। আমি বলতে চাইছি যে, কেউ এভাবে ভাগ করতে পারে না, ও শুধুমাত্র টেস্ট ক্রিকেট কিংবা একদিনের ক্রিকেট খেলবে। আমরা অস্ট্রেলিয়ায় খেলছি। যে ক্রিকেটার গত আইপিএলে ভালো করেছে, তাই শামি আমার দলে মাস্ট।”

আরও পড়ুন:কাটল জট, ইডেনেই হচ্ছে লেজেন্ডস লিগ

 

Related articles

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...